০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আজিজ-এঁর ইন্তেকাল

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলা শহরের খোর্দ্দ সাপটানা (মিশন পাড়া)র কৃতি সন্তান ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আজিজ (৮১) মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টা ৩০মিনিটে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে গার্ড অব অনার প্রদান করা হয়। নামাজের জানাযার আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে লালমনিরহাট জজ কোর্টের এপিপি অ্যাড. মোঃ আনোয়ার হোসেন মিঠু প্রমুখ। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাযা নামাজ শেষে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি ৪ছেলে, ৪মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি/ সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির মরহুম আব্দুল আজিজ-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আজিজ-এঁর ইন্তেকাল

আপডেট সময় : ০৯:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬