
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় তারুণ্যের উৎসব-২০২৫ ও জুলাই গনঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসাবে সোনালী ব্যাংক পিএলসি, দামুড়হুদা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ (১০ আগষ্ট) বেলা ১০.৩০ ঘটিকায় সোনালী ব্যাংক পিএলসি,দামুড়হুদা শাখার ম্যানেজার মো: আব্দুল লতিফ এর নেতৃত্বে দামুড়হুদা উপজেলা সদরে প্রতিষ্ঠিত দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ফাহমিদা রহমান, দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান হযরত আলী,ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নাঈম উদ্দিনের উপস্থিততে প্রতিষ্ঠান প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি, দামুড়হুদা শাখার ২য় কর্মকর্তা মোঃমাহিদুল ইসলাম,কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সহ শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।
সানজিদা খাতুন 



















