
চুয়াডাঙ্গা জেলার সাধারণ কৃষকদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের ডিরেক্টর অলিয়ার রহমান। ৫ আগস্ট এর পর সারাদেশে সুন্দরভাবে সার বিতরণে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন ব্যাপক ভূমিকা রাখায় চুয়াডাঙ্গা জেলার সাধারণ কৃষকদের পক্ষ থেকে বিএফ এর ডিরেক্টর চুয়াডাঙ্গার কৃতি সন্তান মোহাম্মদ অলিয়ার রহমানকে ফুলের শুভেচ্ছা দেন। গত রবিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলের সামনে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় অলিয়ার রহমান বলেন, কৃষির উন্নতি এবং কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের একসাথে কাজ করার প্রয়োজন। চুয়াডাঙ্গা আমার জন্মভূমি তাই এই জেলাবাসীর জন্য বিশেষ করে কৃষকদের যেকোনো স্বার্থে আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব।
এসময় সাবেক আন্তর্জাতিক হ্যান্ডবল প্লেয়ার ও জাতীয় ক্রীড়া সংগঠক এস এস মিঠু, পশ্চিমাঞ্চল পত্রিকার চীফ রিপোর্টার আহসান আলম, ডেস্ক ইনচার্জ এ. এইচ কামরুল, ডেপুটি ডেস্ক ইনচার্জ সাব্বির হোসেন পল্টন, সোহেল, এশিয়ান টিভির চুয়াডাঙ্গা সদর প্রতিনিধি হাশেম রাজসহ চুয়াডাঙ্গার বিভিন্ন অঞ্চল থেকে আসা সাধারণ কৃষকরা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোহাম্মদ আলিয়ার রহমান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বারাদি ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের সন্তান।
বিশেষ সংবাদদাতা 






















