০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে জামায়াতের উপজেলা রুকন সম্মেলন ও শুরা নির্বাচন সম্পন্ন

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং জেলা ও কেন্দ্রীয় শুরা নির্বাচন সম্পন্ন করা হয়।

শুক্রবার (১৩ই নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় আল-ফালাহ ইসলামী সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সদস্য নির্বাহী পরিষদ ও পরিচালক মোবারক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আউয়াল।

সম্মেলনে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, কর্মপরিষদ সদস্য মুয়াবিয়া হোসাইন, মাস্টার মশিয়র রহমান, মতিউর রহমান খান, শরিফুর রহমান খান টিটো, বায়তুল মাল সম্পাদক মাস্টার রেজাউল ইসলাম এবং যুব, মিডিয়া ও সাংস্কৃতিক দায়িত্বশীল ও পৌর মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম।এছাড়া উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, মাওলানা নজির আহমদ, ইউনিয়ন আমীর মাওলানা নুরুন্নবী, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আতিকুর রহমান, শাহ আলম ও জাহিদুল ইসলাম আওয়ালসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নারী-পুরুষ রুকনবৃন্দ। সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, দায়িত্বশীলদের ভূমিকা, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে রুকনদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। সম্মেলনের একপর্যায়ে গণতান্ত্রিক সাংগঠনিক প্রক্রিয়ায় জেলা ও কেন্দ্রীয় শুরা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শেষ হয়।

Tag :
এখন আলোচনায়

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে এক যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ

কোটচাঁদপুরে জামায়াতের উপজেলা রুকন সম্মেলন ও শুরা নির্বাচন সম্পন্ন

আপডেট সময় : ০৫:০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬