
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ বিতরণ কর্মসুচী পালন করা হয়েছে। জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার সকালে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ বিদ্যালয়, আদর্শ বালিকা, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ে লিফলেট বিতরণ করেন তারা। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকদের সাথে সাক্ষাৎ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নের্তৃবুন্দরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক আসলাম হোসেন অর্ক জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করাসহ ৭ দফা দাবি তুলে ধরেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার মুখ্যপাত্র তামান্না খাতুন বলেন, ‘সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হলেও এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেনি। আজ বৃহস্পতিবার জুলাই বিপ্লবের ঘোষণা পত্র চুড়ান্ত করতে সর্বদলীয় বৈঠক হবে।
এতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার শাখার আনজুম হাবিবা, ফাহিম উদ্দিন মভিন, মাহবুব ইসলাম আকাশ, মুশফিক, সুমন, মাহিম, রাফিসহ আরও অনেকে।
বিশেষ সংবাদদাতা 






















