১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ সম্মেলনে ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আল্টিমেটাম

জীবননগরে জনপ্রতিনিধিদের ওপর হামলায় আতঙ্ক

চুয়াডাঙ্গার জীবননগর মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন ও উথলী ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানের ওপর হামলার আসামি গ্রেফতারে ৪৮ ঘন্টার আলটিমেটাম ঘোষণা করা হয়েছে। আসামি গ্রেফতারে ব্যর্থ হলে জনগণকে সঙ্গে বৃহত্তর আন্দোলন করার হুশিয়ারী ঘোষণা করা হয়।

(৩০ জুন) রবিবার বিকাল চারটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলন আল্টিমেটাম ঘোষনা করে জীবননগর পৌর আওয়ামী লীগ ও জীবননগর চেয়ারম্যান অ্যাসোসিয়েশন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সেকেন্দার আলী বলেন, গত ২৮ মে উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ২৮ জুন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর একই কায়দায় হামলা করা হয়। বর্তমানে তাঁরা দুজনই ঢাকায় চিকিৎসাধীন। আব্দুল হান্নানের ওপর এক মাস আগে হামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আবার মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর দুদিন আগে হামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে আমরা শঙ্কিত। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সম্প্রতি জীবননগর উপজেলার আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। মাদকের আনাগোনা, চুরি, ছিনতাই, ইজিবাইক চুরি, মলম পার্টির দৌরাত্ম্য বহুগুনে বেড়ে গেছে। এসব কারণে জীবননগর উপজেলার জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক হতাশা বিরাজ করছে। আমরাও আতঙ্কের মধ্যে থাকি, কখন আমাদের উপর হামলা হয়? সংবাদ সম্মেলনে দুই ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের আহ্বান জানানো হয়। ব্যর্থ হলে উপজেলার সকল জনপ্রতিনিধি ও সাধারণ জনগনকে সাথে নিয়ে মানববন্ধন, মৌন মিছিল, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেয়া হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান বলেন, উপজেলার আইন শৃঙ্খলা সভায় ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ছিনতাই, ইজিবাইক চুরি, মলম পার্টির দৌরাত্ম্য বহুগুনে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করলেও পুলিশ কোন ধরনের উদ্যোগ নিতে ব্যর্থ হয়। এরপর একমাসের মাথায় দুই ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখমের পরও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। সংবাদ সম্মেলনে, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আক্তার রিতা, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু,আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মুক্তার, সাধারণ সম্পাদক শেখ মুহিদুল ইসলাম মধু, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আহম্মেদ সোহেল প্রদীপ,মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আল্টিমেটাম

জীবননগরে জনপ্রতিনিধিদের ওপর হামলায় আতঙ্ক

আপডেট সময় : ০১:৪৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪