১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে সড়কের ধারে বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার

[the_ad id=”3369″]চুয়াডাঙ্গার জীবননগর সড়কের পাশে আকমল হোসেন (৫৮) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। (২৯ জুন) শনিবার সকালে চুয়াডাঙ্গা- জীবননগর সড়কের সন্তোষপুর তেল পাম্পের নিকট লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আকমল হোসেন (৫৮) ফরিদপুর জেলার মধুখালী থানার চরপাড়া গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ভোরে সড়কের পাশে ঝোপের ভেতর রক্তাক্ত এক বৃদ্ধের কাতরানোর শব্দ শুনতে পায় এক নারী। বাড়ি থেকে পানি আনার পর দেখতে পান তিনি মারা গেছেন। তার মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

[the_ad id=”3371″]

স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি হয়তো মানসিক প্রতিবন্ধী। রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যেতে পারেন। সন্তোষপুর গ্রামের আকলিমা খাতুন নামের এক নারী জানান, ‘ভোরে ফজরের আজানের পর রাস্তায় একটি শব্দ শুনতে পাই। আমরা গিয়ে দেখি ওই ব্যক্তি সড়কের পাশে কাতরাচ্ছে। আমি তার মাথায় পানি দেয়ার জন্য বাড়িতে পানি আনতে যায়। ফিরে এসে দেখি তিনি মারা গেছেন।’

[the_ad id=”3372″]

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, মৃত ব্যক্তি ভবঘুরে পাগল প্রকৃতির। তার পরিচয় শনাক্ত করতে খবর পাই তিনি মানসিক ভারসাম্যহীন। গত ২৩ ডিসেম্বর মধুখালী এলাকা থেকে নিখোজ হয়। পরিবারের সদস্যরা মধুখালী থানায় জিডি করেছেন। নিহতের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

জীবননগরে সড়কের ধারে বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:২৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪