১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু আন্তঃকালেজ কলেজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল আজ

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু আন্তঃকালেজ কলেজ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। (২৬ জুন) বিকেলে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে (মোহামেডান স্পোর্টিং ক্লাব) অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজ ২-১ গোলে ডাঃ আফসার উদ্দিন কলেজকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত তৃতীয় সেমিফাইনালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ১-০ গোলে জীবননগর ডিগ্রী কলেজ কে পরাজিত করে দ্বিতীয় দল হিসাবে ফাইনালের টিকিট লাভ করে। চুয়াডাঙ্গা সরকারি কলেজের পক্ষে একমাত্র জয় সূচক গোল করেন ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাব্বির।

সেমিফাইনালে জয়ী দুই দল আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ডঃ কিসিঞ্জার চাকমা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।

বুধবার অনুষ্ঠিত দুটি সেমিফাইনালে মাঠে বেশ কিছু দর্শক সমাগম ঘটে। টুর্ণামেন্ট পরিচালনায় সহযোগিতার পাশাপাশি খেলোয়াড় বাছায় ও ম্যাচ পরিচালনায় সহযোগিতা করেন পরিচালনা পরিষদ সদস্য সাবেক ফুটবলার চুয়াডাঙ্গা ডিএফ এর সহ-সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দ্দার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহাবুল ইসলাম সেলিম, সাবেক ফুটবলার নাজমুল হক শান্তি, শহিদুল কদর জোয়ারদার, আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মহসিন রেজা, শফিকুল ইসলাম মালেক, জেলা ফুটবল দলের সাবেক দল নায়ক সোহেল রানা প্রমূখ।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু আন্তঃকালেজ কলেজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল আজ

আপডেট সময় : ০৩:০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪