১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা কেরুজ ডিস্টিলারির ৩০ লাখ টাকার স্পিরিট গায়েবের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঐতিহ্যবাহী দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর ডিস্টিলারি বিভাগ থেকে প্রায় ৩০ লক্ষ টাকার স্পিরিট গায়েব শিরোনামে নিউজ প্রকাশের পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। এ ঘটনায় কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন গত মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (প্রসাশন) ইউছুব আলীকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সেই সাথে তিনি এই কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদান করার নির্দেশ দেন।  ২৬ জুন বুধবার থেকে ৪ সদস্যের তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম শুরু করেছে।

এদিকে, ঘটনা প্রায় ২ মাস অতিবাহিত হলেও পত্রিকায় গত মঙ্গলবার সংবাদ প্রকাশের পর কেরুজ কর্তৃপক্ষ তদন্ত কমিটি করায় কেরুজ ক্যাম্পাস এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইচে। শ্রমিক-কর্মচারীরা বলেন, সঠিক তদন্ত করলে কেরুজ (ডিস্টিলারি ভান্ডার) বর্তমান দায়িত্বপ্রাপ্ত এ কে এম সাজেদুর রহমান তুফান সহ অনেকের নাম বেরিয়ে আসবে।

উল্লেখ্য, দর্শনা কেরু এ্যান্ড কোম্পানির ডিস্টিলারি বিভাগের বন্ডেট ওয়্যারহাউজের সহকারী ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন মাস দেড়েক আগে বন্ডেড ওয়্যারহাউস (ডিস্টিলারি ভান্ডার) বর্তমান দায়িত্বপ্রাপ্ত এ কে এম সাজেদুর রহমান তুফানের নিকট হইতে তার দায়িত্ব বুঝে নিতে যায়। এ সময় ডিস্টিলারি ডি/এস গোডাউন, ডি এস স্পিরিটের ৩ নম্বর ভ্যাট গোডাউন সরজমিনে গভীরতা ১০৯ ইঞ্চি। যার বাস্তবিক মজুদ রয়েছে ৩৫ হাজার ৫ শত ১২.২৩ লিটর। কিন্তু হস্তান্তর তালিকায় মজুদ রয়েছে ৩৯ হাজার ৭শ ১১.৫৫ লিটার। ৭ নম্বর ভ্যাট গোডাউনে সরজমিনে গভীরতা ৫৩ ইঞ্চি। যার বাস্তবিক মজুদ রয়েছে ৪ হাজার ৮ শত ৪.৩০ লিটার। কিন্তু হস্তান্তর তালিকায় মজুদ রয়েছে ১৩ হাজার ৭ শত ৯৫.৭৩ লিটর। এছাড়া ১০ নম্বর ভ্যাটে ৪ ইঞ্চি মালামাল কম আছে। তিনি ভ্যাট নাম্বার ৩ ভ্যাট নম্বর ৭ ও ভ্যাট নাম্বার ১০ বাস্তবিক মজুদ অনুযায়ী ১৩ হাজার ১ শত ৯০.৭৫ লিটার মালামাল কম পাই। মালামাল কম থাকায় মো: জাহাঙ্গীর হোসেন তার দায়িত্বভার গ্রহণ না করে গত ২ মে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। বিষয়টি কমিটির মাধ্যমে তদন্ত করা যেতে পারে বলে সুপারিশ করেন বেশ কয়েকজন কর্মকর্তারা। অজ্ঞাত কারণে এ বিষয়টি প্রায় মাস দেড়েক অতিবাহিত হলোও ঘটনার তদন্ত হয়নি।

এ বিষয়টি নিয়ে গত মঙ্গলবার চুয়াডাঙ্গার স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমে দর্শনা কেরু কোম্পানীর ডিস্টিলারি থেকে প্রায় ৩০ লক্ষ টাকার স্পিরিড গায়েব শিরোনামে খবর প্রকাশের পর দর্শনা কেরু এ্যান্ড কোম্পানির চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: মোশারফ হোসেন ওই দিনই দুপুরে কোম্পানির মহাবস্থাপন প্রশাসন মোঃ ইউসুফ আলী কে প্রধান করে ৪ সদস্যের এই তদন্ত গঠন করেন।

এ বিষয়ে দর্শনা কেরু অ্যন্ড কোম্পানির চিনিকলের মহা ব্যাবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ডিস্টিলারি বিভাগের বন্ডেড ওয়্যারহাউস (ডিস্টিলারি ভান্ডার) থেকে কিছু মালামাল সটেজ হওয়ার অভিযোগে দর্শনা কেরু অ্যন্ড কোম্পানির চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: মোশারফ হোসেন আমাকে কে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত টিম গঠন করেছে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

দর্শনা কেরুজ ডিস্টিলারির ৩০ লাখ টাকার স্পিরিট গায়েবের ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০২:৫৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪