
চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা সুলতান শাহরিয়ার রতন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। (২৫ জুন) মঙ্গলবার বেলা ৩টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বীর মুক্তিযোদ্ধা সুলতান শাহরিয়ার রতন চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসষ্ট্যান্ড পাড়া নিবাসি মরহুম হায়দার আলী ও জামেলা খাতুনের ছেলে ও চুয়াডাঙ্গা ইটভাটা মালিক সমিতির সচিব হিসেবে দীর্ঘদিন তার নিজ দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে গার্ড অপ অনার প্রদান শেষে রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মওলা জামে মসজিদে জানাযা শেষে জান্নাতুল মওলা কবরস্তানে দাফণকার্য সম্পন্ন করা হয়।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা সুলতান শাহরিয়ার রতনের মৃত্যুর খবরে চারিদিকে শোঁকের ছাঁয়া নেমে আসে।
বীর মুক্তিযোদ্ধা সুলতান শাহরিয়ার রতনের মৃত্যুর খবরে তাকে শেষবারের মতো দেখতে যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি বীর মুক্তিযোদ্ধা সুলতান শাহরিয়ার রতনের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বীর মুক্তিযোদ্ধা সুলতান শাহরিয়ার রতনকে গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফণকার্য সম্পন্ন করা হয়েছে। গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কবীর হোসেন, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলীসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
বিশেষ সংবাদদাতা 



















