০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হল্ট স্টেশন ও দর্শনা বাজার এলাকার তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, গ্যাস, হোটেল, ওষুধ ও খাদ্যপণ্যের দোকান পরিদর্শন করা হয়।

অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণের দায়ে শাহিন রেজার প্রতিষ্ঠান মেসার্স রিয়াদ হোটেলকে ২৫ হাজার টাকা এবং সুমন ছাদেকের প্রতিষ্ঠান মেসার্স হ্যাপি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে আজহারুল করিমের প্রতিষ্ঠান মেসার্স মীম মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান তিনটির কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অনিয়ম সংশোধন করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানকালে হল্ট স্টেশন ও দর্শনা বাজারের বিভিন্ন ফলের দোকান, শিশুখাদ্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বা ওষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তাঁকে সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে শিক্ষার্থীদের পবিত্র কুরআন সবক প্রদান, পাঠ সমাপনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠিত

দর্শনায় তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬