০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের স্বীকৃতি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৫ Time View

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কোনো স্বীকৃতি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি।

সালাউদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থানে পতন হয়ে নিজেদের আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছে আওয়ামী লীগ। ফ্যাসিবাদী বিতাড়িত গোষ্ঠী কখনোই প্রত্যাবর্তন করতে পারবে না।

তিনি বলেন, দেশের জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন, হরতালের মতো কার্যক্রম করতে দেবে না। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথাকথিত কর্মসূচির প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। রুটিন কার্যক্রম হিসেবে বিজিবিসহ অন্যান্য বাহিনী মোতোয়েন করা হয়েছে।

তিনি বলেন, পলাতক পার্টি এদেশের লুকায়িত পার্টিকে বিভ্রান্ত করছে। অঘোষিতভাবে যাদের রিকনসিলিয়েশন হয়েছিল তাদেরকেও ধোঁকা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জসহ সারাদেশে নাশকতায় আওয়ামী চরিত্র উন্মোচিত উন্মোচিত হয়েছে, যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করবে সরকার। কিছু কর্মকর্তা সরকারি চাকরিতে থেকে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত আছে তাদের শনাক্ত করে ব্যবস্থা নেবে।

Tag :
এখন আলোচনায়

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের স্বীকৃতি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬