
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং মোটর সাইকেলসহ ১জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান অপারেশন নারকোটিক্স স্ট্রাইক অভিযানের অংশ হিসেবে গোড়কমন্ডল বিওপি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা এবং মোটর সাইকেলসহ ১জনকে আটক করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পিতভাবে আকস্মিক চেক পোস্ট স্থাপন করে বুধবার (২৫ নভেম্বর) সকাল ৭টা ৩০মিনিটে গোড়কমন্ডল বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গোড়কমন্ডল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিজিবির টহলদল ১জন সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করে। এ সময় শ্রী নারায়ন চন্দ্র (১৯)’কে ভারতীয় গাঁজা ১.৫কেজি এবং ১টি মোটর সাইকেলসহ আটক করতে সক্ষম হয়। সে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মাঝিপাড়া গ্রামের শ্রী বিশ্বনাথ ও শ্রীমতি তারামনি-এঁর পুত্র। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮৫হাজার ২শত ৫০টাকা। উল্লেখিত আটককৃত আসামীর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের পূর্বক মাদকদ্রব্য এবং মোটর সাইকেলসহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ঠ অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহ পূর্বক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাসমূহে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি 



















