
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী জাকির হোসেন লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর সোমবার সন্ধায় কিশোর গাড়ী ইউনিয়নের গনেশপুর বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক হাছেন আলী মুন্সি।
মত বিনিময় সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শত শত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক ছাড়াও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন মজিদ মুন্না,মোস্তফা, শফিকুল, মাহামুদ চৌধুরী, আবু বক্কর ছিদ্দিক, মুকুল মিয়া,জাকির মন্ডল,মাসুদ মিয়া,সাজু মিয়া,হাসানুর, রমজান,বুলু ও শামিম মিয়া।
বক্তরা আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাকির হোসেন লিটনকে দলীয় সমর্থন প্রদানের লক্ষে দলের চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মঈনুল হাসান সাদিক,উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল এর হস্তক্ষেপ কামনা করেন। প্রয়োজন হলে তৃনমুল নেতাকর্মীর সমর্থনের উপর গুরুত্বারোপ করে দলীয় সমর্থন প্রদানের জন্য উপজেলা,জেলা ও কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ জানান।
মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জাকির হোসেন লিটন কিশোরগাড়ী ইউপির টেংড়া মৌজার মৃত কালাম চেয়ারম্যান এর ছেলে।তিনি পলাশবাড়ী ও পার্শ্ববর্তী দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা বিএনপির একজন ত্যাগী ও জননন্দিত নেতা হিসেবে এলাকায় পরিচিত।
মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধি 


















