০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ হামিদুল হক মুন্সীর ইন্তেকাল, দাফন সম্পন্ন

শিক্ষা, সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলে চুয়াডাঙ্গার স্বনামধন্য শিক্ষাবিদ, ইতিহাস গবেষক, লেখক ও সমাজকর্মী সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

​আজ রবিবার (২২ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় জান্নাতুল মাওলা কবরস্থান সংলগ্ন জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মামুনুর রশিদ। পরে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁকে দাফন করা হয় এবং দাফন শেষে দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের বাইতুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল মজিদ।
​
​১৯৫৭ সালের ১৬ মার্চ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর গ্রামে প্রয়াত লুৎফল হক মুন্সী ও হামিদা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন হামিদুল হক মুন্সী। ১৯৮৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত দীর্ঘ ৩৪ বছর তিনি নিষ্ঠার সাথে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন।

​চুয়াডাঙ্গা পৌর কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মজীবন শুরু করে তিনি দামুড়হুদা কার্পাসডাঙ্গা কলেজ, নড়াইলের আবদুল হাই সিটি কলেজ, টাঙ্গাইলের মির্জাপুর কলেজ, সিরাজগঞ্জের পুলিশ লাইন্স কলেজ, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, চাঁদপুরের সুজাতপুর কলেজ এবং হাজিগঞ্জের নাসিরকোট শহিদ স্মৃতি কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মোমেনা আলী বিজ্ঞান স্কুল ও সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠান প্রধান ছিলেন। ২০১৭ সালের ১৬ মার্চ সরকারি চাকরি থেকে অবসর নিলেও থেমে থাকেননি; জীবনের শেষ প্রান্তে এসেও তিনি চুয়াডাঙ্গার ভিকুইন্স পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।
​
​বর্ণাঢ্য জীবনে অধ্যক্ষ হামিদুল হক মুন্সী ছিলেন চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার প্রথম দৈনিক সংবাদপত্র ‘দৈনিক মাথাভাঙ্গা’র প্রতিষ্ঠাকালীন সম্পাদক। শতাধিক গ্রন্থের লেখক ও প্রকাশক হিসেবে তিনি সাহিত্যে অবদান রেখেছেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘বয়েসী রোদের বিউগল’, ‘মাধবী শুধু তোমাকেই’ ও ‘অবরুদ্ধ নগরে আছি’। ইতিহাস গবেষক হিসেবে রচনা করেছেন ‘চুয়াডাঙ্গা জেলার ইতিহাস’, ‘চুয়াডাঙ্গা-৭১’, ‘নড়াইল পরিচিতি’ এবং অনুবাদ গ্রন্থ ‘চুয়াডাঙ্গা গেজেট’। পাশাপাশি পরিবেশ ও নদী রক্ষায় ‘মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন’-এর অগ্রসৈনিক এবং ‘শিক্ষাবিদ ফোরাম’-এর সাথে যুক্ত ছিলেন।
​
​কর্মের স্বীকৃতিস্বরূপ তিনি মধুসূদন পদক (১৯৯৮), ইউনেস্কো শিক্ষাপদক, বাউল সাংস্কৃতিক ব্যক্তিত্ব পদক, আলোকিত মানুষ পদক, সুশিক্ষার ফেরিওয়ালা পদক, সততা স্বর্ণপদক, কাঙাল হরিনাথ পদক, লেখক মুক্তিযোদ্ধা সম্মাননাসহ জেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ অধ্যক্ষ ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননায় ভূষিত হন। ব্যক্তিগত জীবনে তাঁর স্ত্রী মালেকা হক মাখন একজন অবসরপ্রাপ্ত অধ্যাপিকা এবং তাঁদের একমাত্র পুত্রসন্তান মাহমুদুল হক মুন্সী বাঁধন বর্তমানে জাপান প্রবাসী।

​তাঁর প্রয়াণে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হোসাইন মালিক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালিতা ও রাজিব হাসান কচি, সাবেক সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাবেক সহ-সাধারণ সম্পাদক ইসলাম রকিব, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সাধারণ সম্পাদক শেখ সেলিম, সাবেক সভাপতি সরদার আলী হোসেন ও তৌহিদ হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী এবং মরহুমের সহোদর প্রাইমগ্যাস সার্ভিসের ওনার ইঞ্জিনিয়ার জহুরুল হক মুন্সী প্রমুখ। শোকবার্তায় বিশিষ্টজনরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Tag :
এখন আলোচনায়

আলমডাঙ্গায় দেয়ালের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, স্ট্রোকের ধারণা

চুয়াডাঙ্গার প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ হামিদুল হক মুন্সীর ইন্তেকাল, দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৭:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬