১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা কেরুজ মিলসগেট সাবজোনে আখ রোপণ পরিদর্শন করলেন এমডি

  • চঞ্চল মেহমুদ
  • আপডেট সময় : ০৭:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৫ Time View

দর্শনা কেরুজ চিনিকলের মিলসগেট সাবজোনে আখ রোপণ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ লিমিটেড)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাব্বিক হাসান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে কেরু অ্যান্ড কোম্পানির মিলসগেট (পূর্ব) সাবজোনের ২ নম্বর ইউনিটে এই আখ রোপণ করা হয়। এ সময় ব্যবস্থাপনা পরিচালক স্বশরীরে উপস্থিত থেকে আখ রোপণ কাজ ঘুরে দেখেন এবং স্থানীয় আখচাষিদের বিভিন্ন বিষয়ে উৎসাহ প্রদান করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, ডিজিএম (সম্প্রসারণ) মো. মাহবুবুর রহমান, সাবজোন প্রধান মো. মাহফুজুল আলম রতন এবং সংশ্লিষ্ট ইউনিটের সিডিএ রাধারানী দাস ও আলমগীর হোসেন।

আখ রোপণ কার্যক্রম পরিদর্শনকালে ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান (এফসিএমএ) বলেন, “সবার সম্মিলিত সহযোগিতায় চলতি মৌসুমে আখ রোপণের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আমরা শতভাগ আশাবাদী।”

Tag :
এখন আলোচনায়

পলাশবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

দর্শনা কেরুজ মিলসগেট সাবজোনে আখ রোপণ পরিদর্শন করলেন এমডি

আপডেট সময় : ০৭:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬