০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদ খাদ্য নিশ্চিতে চুয়াডাঙ্গায় সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য”—এই প্রত্যয়কে সামনে রেখে সুশৃঙ্খল ও জনবান্ধব বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গায় এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (যুগ্মসচিব) মোঃ কাউছারুল ইসলাম সিকদার। প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ কাউছারুল ইসলাম সিকদার নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাজার ব্যবস্থাপনার শৃঙ্খলা, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি সকলের সম্মিলিত সামাজিক ও নৈতিক দায়িত্ব।” এ সময় তিনি নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন এবং নিয়মিত বাজার তদারকি জোরদার করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর, ব্যবসায়ী ও ভোক্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান। তিনি জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা, গণসচেতনতা বৃদ্ধি এবং সব পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি এবং স্থানীয় বাজার ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতে চুয়াডাঙ্গায় সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬