দর্শনা কেরুজ চিনিকলের মিলসগেট সাবজোনে আখ রোপণ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ লিমিটেড)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাব্বিক হাসান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে কেরু অ্যান্ড কোম্পানির মিলসগেট (পূর্ব) সাবজোনের ২ নম্বর ইউনিটে এই আখ রোপণ করা হয়। এ সময় ব্যবস্থাপনা পরিচালক স্বশরীরে উপস্থিত থেকে আখ রোপণ কাজ ঘুরে দেখেন এবং স্থানীয় আখচাষিদের বিভিন্ন বিষয়ে উৎসাহ প্রদান করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, ডিজিএম (সম্প্রসারণ) মো. মাহবুবুর রহমান, সাবজোন প্রধান মো. মাহফুজুল আলম রতন এবং সংশ্লিষ্ট ইউনিটের সিডিএ রাধারানী দাস ও আলমগীর হোসেন।
আখ রোপণ কার্যক্রম পরিদর্শনকালে ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান (এফসিএমএ) বলেন, "সবার সম্মিলিত সহযোগিতায় চলতি মৌসুমে আখ রোপণের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আমরা শতভাগ আশাবাদী।"
Editor Information
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © দৈনিক আমাদের চুয়াডাঙ্গা.কম