০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) লালমনিরহাটের মোস্তফী বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ সাদী অভিযানটি পরিচালনা করেন।

অভিযানে অবৈধ উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ভাই ভাই বেকারিকে ৫ হাজার টাকা, অধিক দামে পণ্য বিক্রির অপরাধে সোহেল ফার্টিলাইজারকে ৫ হাজার টাকা এবং পণ্যের মোড়ক ব্যবহার না করায় জনতা বীজ ফাউন্ডেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসআরবি-১৩ জানিয়েছে, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

সংস্থাটি আরও জানায়, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেটবিরোধী কার্যক্রম এবং খাদ্যে ভেজাল প্রতিরোধেও নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

Tag :

সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির

লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬