১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সতর্ক করল স্বাস্থ্য মন্ত্রণালয়

ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু

মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। চলতি মাসের ছয় দিনেই ২০ জন মারা গেছেন ডেঙ্গুতে। এখন থেকে আগামী দুই মাস ডেঙ্গুর মৌসুম বিবেচনায় সংক্রমণ ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১ হাজার ৫৫৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুজ্বরে ১১৭ জনের মৃত্যু ঘটেছে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৫৯০ জন। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। এছাড়া জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ২০ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ১৯৩, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ১৪৮ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ৩১৬ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৩৭, চট্টগ্রামে ১৬৯, খুলনায় ৩৩৪, ময়মনসিংহে ৮৪, রাজশাহীতে ১১২, রংপুরে ৫৫ ও সিলেটে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩৯ হাজার ৪৭৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৯৯৪ জন।

সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এ এম এ মুহিত রবিবার বিকেলে জাতীয় সংসদের টানেলে এক ব্রিফিংয়ে বলেন, তথ্য ও ডাটার ভিত্তিতে দেখা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। তাই অক্টোবরের আগেই সবাইকে সতর্ক হতে হবে। তা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। তিনি বলেন, আগের বছরের তুলনায় এ বছর এখনো ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনগণকে সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে হাসপাতালসহ সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে রাজধানী ঢাকাকে মশার প্রজননস্থলমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়। জনগণকে সম্পৃক্ত করেই মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে। সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Tag :

সতর্ক করল স্বাস্থ্য মন্ত্রণালয়

ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু

আপডেট সময় : ০৪:০৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬