১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টিকটক ভিডিও নিয়ে বিরোধে আলমডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক নারীর টিকটক ভিডিও করা নিয়ে বিরোধের জেরে সাব্বির মল্লিক (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীর স্বামী হাসিব হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত যুবক।

রোববার বিকেল ৪টার দিকে উপজেলার খাদেমপুর ইউনিয়নের মাজহাদ গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাব্বির মল্লিক মাজহাদ গ্রামের রুহুল আলী মল্লিকের ছেলে। অভিযুক্ত হাসিব হোসেন একই গ্রামের আজিম উদ্দীনের ছেলে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিব হোসেন সৌদি আরবে থাকাকালে তাঁর স্ত্রী নুপুর খাতুনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করা নিয়ে সাব্বিরের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। প্রায় দুই মাস আগে সাব্বির নুপুরকে টিকটক ভিডিও করা থেকে বিরত থাকতে বলেছিলেন বলে জানা গেছে। এ বিষয়টি নিয়ে সাব্বির ও হাসিবের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি হাসিব দেশে ফেরেন।

রোববার বিকেলে সাব্বির তাঁর ধান মাড়াইয়ের মেশিন নিয়ে মাজহাদ গ্রামের হঠাৎপাড়া মাঠের দিকে যাচ্ছিলেন। এ সময় হাসিব তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান বলে অভিযোগ করেন সাব্বির। এতে তাঁর পায়ে গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর রাতে সাব্বির বাদী হয়ে হাসিব হোসেনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, “ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

আপডেট সময় : ০৩:৫৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬