
‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে লালমনিরহাটে সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ নেতৃবৃন্দ। এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদ জানান। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট 


















