০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগুনে পুড়ে গেল গরিবের স্বপ্ন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ Time View

আগুনে পুড়ে গেল গরিবের স্বপ্ন

দিনভর অন্যের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করেন আমিনুর শেখ। সেই আয়েই চলে তার সংসার। ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ, পরিবারের ভরণ-পোষণ আর অসুস্থ স্ত্রীর চিকিৎসা—সবকিছু সামলাতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খেতে হয় তাকে।

সংসারে একটু স্বচ্ছলতা ফেরানোর আশায় কষ্টের জমানো টাকা দিয়ে উন্নত জাতের কয়েকটি ছাগল কিনেছিলেন আমিনুর। স্বপ্ন ছিল, ছাগলগুলো বড় হলে বিক্রি করে কিছু আয় করবেন। সেই টাকা দিয়ে ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ চালাবেন, সংসারের চাপ কিছুটা কমাবেন।

কিন্তু রাতের আগুনে আমিনুর শেখের সেই স্বপ্ন মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে তার পাঁচটি ছাগল। পুড়ে গেছে ছাগলের ঘর ও রান্নাঘরও। রোববার রাতে কাশিয়ানী উপজেলার চাপ্তা মধ্যপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কাশিয়ানী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী।

স্থানীয়রা জানান, রাতে গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় পাশের রান্নাঘরেও আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গোয়ালঘর থেকে তিনটি জীবিত ও পাঁচটি পুড়ে যাওয়া ছাগল উদ্ধার করা হয়।

ভুক্তভোগী আমিনুর শেখ বলেন, ‘সংসারে একটু স্বচ্ছলতার আশায় আটটি ছাগল কিনেছিলাম। আশা ছিল, ছাগলগুলো লালন-পালন করে বিক্রি করে অসুস্থ স্ত্রীর চিকিৎসা ও ছেলে-মেয়েদের পড়ালেখার খরচ চালাব। কিন্তু আমার সেই স্বপ্ন আগুন শেষ করে দিল। এখন সরকারি সহযোগিতা না পেলে আমাকে পথে বসতে হবে।’

কাশিয়ানী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট চাপ্তা মধ্যপাড়া এলাকার আমিনুর শেখের বাড়িতে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আমিনুর শেখের প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

Tag :

আগুনে পুড়ে গেল গরিবের স্বপ্ন

আপডেট সময় : ০৭:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬