০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় অস্ত্রোপচারের সময় রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল রোডের উপশম নার্সিং হোম ক্লিনিকে পিত্তথলিতে পাথরের অস্ত্রোপচারের সময় রবগুল মোল্লা (৪৮) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেল ৫টার দিকে ক্লিনিক এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর করেন বলে জানা গেছে।

নিহত রবগুল মোল্লা চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের খেজমত মোল্লার ছেলে।

রোগীর স্বজনদের অভিযোগ, পিত্তথলিতে পাথরের অস্ত্রোপচারের জন্য শুক্রবার দুপুর ২টার দিকে রবগুল মোল্লাকে উপশম নার্সিং হোম ক্লিনিকে ভর্তি করা হয়। শনিবার বিকেল ৩টার দিকে তাঁকে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে ক্লিনিকের মালিক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক এহসানুল হক তন্ময় অস্ত্রোপচার শুরু করেন।

স্বজনদের দাবি, অস্ত্রোপচারের একপর্যায়ে অপারেশন টেবিলেই রবগুল মোল্লার মৃত্যু হয়। তাঁদের আরও অভিযোগ, রোগীর মৃত্যুর পর চিকিৎসক ও অ্যানেসথেসিয়া চিকিৎসক তাঁকে অপারেশন থিয়েটারে রেখে চলে যান। তবে চিকিৎসকদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে তাঁরা ক্লিনিকে দফায় দফায় ভাঙচুর করেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। পরে তিনি জানান, মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার নিহতের পরিবারের সঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, ঘটনাটি নিয়ে নিহতের স্বজনদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

Tag :

হিমালয়ের হিমবাহে বাড়ছে ঝুঁকি, বিপদে বাংলাদেশসহ ৮ দেশ!

চুয়াডাঙ্গায় অস্ত্রোপচারের সময় রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

আপডেট সময় : ০৩:৪৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬