১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 লালমনিরহাটে উপজেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে লালমনিরহাট সদর উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দ.) রুখসানা পারভীন-এঁর সভাপতিত্বে কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিথী রাণী রায়, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সুজন কুমার সরকার-এঁর সঞ্চালনায় ​প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস। এ সময় তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার, দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাসিমা বানুসহ বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের মধ্যে শৃঙ্খলা, দলগত মূল্যবোধ ও নেতৃত্ব গুণাবলী গড়ে তোলে। এটি তরুণ প্রজন্মকে অন্যায় ও মাদক থেকে দূরে রেখে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকেই ক্রীড়াচর্চার এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

​সভাপতির বক্তব্যে লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) রুখসানা পারভীন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বিজয়ী শিক্ষার্থীরা আগামীতে জেলা ও জাতীয় পর্যায়ে লালমনিরহাটের সুনাম বয়ে আনবে বলে আমি আশাবাদী।

পরে আলোচনা সভা শেষে বিজয়ী ও বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Tag :

একটি সুশৃঙ্খল লংমার্চ সরকারকে দিল নতুন বার্তা

লালমনিরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬