০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে আগুনে পুড়ল স্বপ্ন: কোটচাঁদপুরে দুর্বৃত্তদের নাশকতায় নিঃস্ব এক পরিবার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি চা ও মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় দোকান মালিক ইয়াহিয়া ও তার পরিবার চরম বিপাকে পড়েছেন। একমাত্র আয়ের উৎস হারিয়ে পরিবারটি এখন দিশেহারা।
ঘটনাটি ঘটে উপজেলার বড় বামনদা গ্রামে মঙ্গলবার গভীর রাত আনুমানিক ৩টার দিকে। স্থানীয় সূত্র জানায়, পরিকল্পিতভাবে কাপড় ও বোতলে কেরোসিন তেল ভরে দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে।
ইয়াহিয়ার ভাইয়ের ছেলে প্রথম আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ভুক্তভোগী দোকান মালিক ইয়াহিয়া বলেন, তার কারও সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমার দোকানে স্থানীয় জামায়াত সমর্থকরা নিয়মিত চা খেতে ও আড্ডা দিতে আসতেন। রাজনৈতিক বিরোধের জের ধরেই প্রতিপক্ষ গোষ্ঠী এই নাশকতা চালাতে পারে।”
তিনি আরও জানান, দোকানটিই ছিল তার পরিবারের ছয় সদস্যের একমাত্র জীবিকার মাধ্যম। সবকিছু হারিয়ে তিনি এখন বাকরুদ্ধ। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পাশাপাশি দোকানটি পুনরায় চালু করতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর গঙ্গা বলেন, “এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে গভীর রাতে এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় আপ টু ড্রাই ক্লিনার্স এন্ড হোম সার্ভিস শোরুম উদ্বোধন

গভীর রাতে আগুনে পুড়ল স্বপ্ন: কোটচাঁদপুরে দুর্বৃত্তদের নাশকতায় নিঃস্ব এক পরিবার

আপডেট সময় : ০৯:৪৯:০০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬