১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে যুবসমাজকে সামাজিক অবক্ষয় ও মাদক মুক্ত রাখতে জামায়াতের ফুটবল বিতরণ

যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ঝিনাইদহে যুব ও তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৩০ জুন) ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নে এই ফুটবল বিতরণ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির জেলা শাখা।

​ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ সদর উপজেলা শাখার আমীর ড. হাবিবুর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হলিধানী ইউনিয়ন জামায়াতের আমীর মো. জাকারিয়া, সেক্রেটারি মো. সমিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থকেরা।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ, সচেতন ও আদর্শবান সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে তরুণদের মাদক ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে পাড়া-মহল্লায় খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা জরুরি। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই সুস্থ বিনোদনের এই ধারা চালুর উদ্যোগ নিয়েছে।

​আলোচনা সভা শেষে হলিধানী ইউনিয়নের বিভিন্ন এলাকার যুব ও তরুণদের দলের হাতে আনুষ্ঠানিকভাবে ফুটবল তুলে দেওয়া হয়। জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় যুবকেরা বলেন, এ ধরনের ক্রীড়াবান্ধব কার্যক্রম তরুণদের মাঠে ফিরতে আরও উৎসাহিত করবে এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

Tag :

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে শাহীন ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

ঝিনাইদহে যুবসমাজকে সামাজিক অবক্ষয় ও মাদক মুক্ত রাখতে জামায়াতের ফুটবল বিতরণ

আপডেট সময় : ১১:৩৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬