১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

  • মামুন আলী
  • আপডেট সময় : ১০:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮ Time View

ঝিনাইদহ সদর :

ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শনিবার  শুরু হয়েছে।

সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। এ কর্মশালায় ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ। রিসোর্স পারসন ছিলেন  বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবি)-এর প্রশিক্ষক খাজা মাঈন উদ্দিন এবং ট্রেনিং কো-অর্ডিনেটর সাহানোয়ার সাইদ শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে।

কর্মশালায় নির্বাচনকালীন সাংবাদিকদের করণীয় হিসেবে নির্বাচনী আচরণবিধি মেনে রিপোর্টিং, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য পরিহার, উস্কানিমূলক বা পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশ থেকে বিরত থাকা, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ, রাজনৈতিক দল ও প্রার্থীদের সমান গুরুত্ব প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে দায়িত্বশীল প্রতিবেদন করার বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

এছাড়াও নির্বাচন রিপোর্টিংয়ের ধরন ও প্রক্রিয়া, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন আইনগত দিক তুলে ধরা হয়।

প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণ চলবে ২ ফেব্রুয়ারি সোমবার বিকাল চারটা  পর্যন্ত। দ্বিতীয় দিনের প্রশিক্ষক হিসেবে থাকবেন ইউল্যাব এর শিক্ষক ও সাংবাদিক নাজিয়া আফরিন মনামি।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় আপ টু ড্রাই ক্লিনার্স এন্ড হোম সার্ভিস শোরুম উদ্বোধন

ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আপডেট সময় : ১০:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬