০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টিকিটবিহীন ২০৯৩ যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকা আদায়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৪৭ Time View

অনলাইন ডেস্ক
একদিনে ৭৩টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ২ হাজার ৯৩ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। এ সময় তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা।
সোমবার বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে প্রকাশ করা এক তথ্যে এসব কথা জানানো হয়।
এতে বলা হয়, গতকাল ৭ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০৪ জন টিটিই কাজ করেছেন।
তারা ৭৩টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৯৩ জনকে।
অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ২১ হাজার ৩৮৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৩৯ হাজার ১৬৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা।
ওইদিন মোট ৩ হাজার ৩৪৮টি টিকিট যাচাই করা হয়।

Tag :
এখন আলোচনায়

আজ জাপানের বিপক্ষে ব্রাজিল জিতবে কি না? যা বলছে সুপার কম্পিউটার

টিকিটবিহীন ২০৯৩ যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকা আদায়

আপডেট সময় : ০৪:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫