০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে যাচ্ছে

 বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিকল্পিত লন্ডন যাত্রা আরও একদিন পিছিয়ে যাচ্ছে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যার কারণে আজ (শুক্রবার) ঢাকায় পৌঁছাতে পারেনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না, তবে সব ঠিক থাকলে শনিবার পৌঁছাতে পারে

তিনি আরও বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা যদি ভ্রমণের উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড অনুমোদন দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) ফ্লাই করবেন।”

গত ১৩ দিন ধরে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্র জানায়, তাঁর শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। এদিকে, আপামর জনগণ ও দলীয় নেতা-কর্মীরা তাঁর জন্য উদ্বেগ প্রকাশ করে সুস্থতার প্রার্থনা করছেন।

এভারকেয়ার হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর সার্বিক চিকিৎসা কার্যক্রম তদারকি করছে।

Tag :
এখন আলোচনায়

শেরপুরে প্রশিক্ষণ শেষে ৩২ কিশোরীকে সনদ প্রদান

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে যাচ্ছে

আপডেট সময় : ০৩:১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫