০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের উপর ন্যাক্কার জনক পুলিশি হামলার প্রতিবাদে- অবস্থান কর্মসূচী

লালমনিরহাটে “একতা, প্রচেষ্টা, সফলতা” স্লোগান নিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০% বাড়ি ভাড়া, ১৫০০টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির সমর্থনে এবং শিক্ষকদের উপর ন্যাক্কার জনক পুলিশি হামলার প্রতিবাদে- অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাটের মিশন মোড়ে লালমনিরহাট জেলার সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দের আয়োজনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাপ্টীবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায়-এঁর সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম বিপুল, হাবিবুর রহমান মিঠুল, আব্দুল মান্নান সরকার, প্রভাষক আবু ইয়াহিয়া ইউনুছ আহমেদ, সাপ্টীবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক গোবিন্দ্র চন্দ্র বর্মন প্রমুখ। এ সময় লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজ, সাপ্টীবাড়ী ডিগ্রী কলেজ এবং লালমনিরহাট জেলার সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

শিক্ষকদের উপর ন্যাক্কার জনক পুলিশি হামলার প্রতিবাদে- অবস্থান কর্মসূচী

আপডেট সময় : ১১:৩২:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫