০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ জানুয়ারি থেকে বন্ধ হতে পারে রেল যোগাযোগ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • ৫৬ Time View

অতিরিক্ত ডিউটির ক্ষেত্রে সুবিধা (মাইলেজ) জটিলতা নিরসন না হওয়ায় আগামী ২৮ জানুয়ারি থেকে কর্মবিরতিতে যাচ্ছেন রানিং স্টাফরা (ট্রেন চালক, গার্ড ও টিটিই)। ফলে বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের রেল যোগাযোগ। সর্বশেষ গত ৩১ ডিসেম্বর রেল ভবনে অনুষ্ঠিত বৈঠকে কোনো ধরনের সুরাহা না হওয়ায় কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান আমাদের সময়কে বলেন, সাবেক মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব ও সর্বশেষ রেল সচিব আশ^াস দিয়েও বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। রানিং স্টাফদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। ফলে গত ১ ডিসেম্বর থেকে পূর্ণ বিশ্রাম নিয়ে কাজ শুরু করেছিলাম। দাবি পূরণে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছিলেন মহাপরিচালক আফজাল হোসেন। কিন্তু বাস্তবায়ন করতে পারেননি। তাই এখন কর্মবিরতিতে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত আমরা রেল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি।

সূত্র জানায়, ২০২১ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পেনশনে মাইলেজ সুবিধা বন্ধ হয়ে যায়। ২০২২ সালের ২৪ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় সংশোধনী প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, রেলওয়ের রানিং স্টাফরা যতটুকু কাজ করবেন ততটুকুই মাইলেজ ভাতা এবং পেনশনের সঙ্গে মাইলেজ সুবিধা থাকবে। এর প্রতিবাদে ২০২২ সালের ১৩ এপ্রিল সারাদেশে ৮ ঘণ্টার কর্মবিরতি পালন করেন ট্রেনচালকরা। তখন সারাদেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তৎকালীন রেলমন্ত্রীর আশ্বাস এবং অর্থ মন্ত্রণালয়ের আগের প্রজ্ঞাপন বাতিল করায় আন্দোলন স্থগিত করে।

২০২৩ সালের ১১ জুন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের পক্ষে অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) রানিং স্টাফরা পেনশনের সঙ্গে মাইলেজ ভাতা পাবেনÑ এমন আদেশ জারি করেন। একই মাসের ১৮ জুন অর্থ মন্ত্রণালয়ের আইবাস প্লাস কর্তৃপক্ষ এ চিঠির আপত্তি জানিয়ে উল্টো চিঠি দেয়। এতে ফের পেনশন বন্ধ হয়ে যায় রেলওয়ে রানিং স্টাফদের। চিঠি পাওয়ার পর ২৩ জুলাই থেকে রানিং স্টাফরা পূর্ণ বিশ্রাম নিয়ে কাজ শুরু করে। তখন

অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রত্যাহারের আশ^াস দিলে কাজে যোগ দেন। এরপরও সমস্যা সমাধান না হওয়ায় অন্তর্বর্তী সরকার ৩ দফা আশ^াস দিয়েও বাস্তবায়ন করতে পারেনি। ২০২৪ সালের ৩০ নভেম্বর মাইলেজ জটিলতা নিরসনের জন্য সময় নিয়েছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব। বাস্তবায়ন না হওয়ায় ১ ডিসেম্বর থেকে পূর্ণ বিশ্রাম নিয়ে কাজ করতে শুরু করে। এ অবস্থায় রেলের শিডিউল বিপর্যয় ঘটতে থাকে, পাশাপাশি অনেক লোকাল ট্রেন বন্ধ করে দিতে হয়। এমন পরিস্থিতিতে ৯ ডিসেম্বর বৈঠক করে ৩১ ডিসেম্বরের মধ্যে দাবি আদায়ে একটি চুক্তি সম্পাদন করেন। তবে সর্বশেষ ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত বৈঠকে তিনি জানান, অর্থ মন্ত্রণালয়ের কারণে বাস্তবায়ন মাইলেজ জটিলতা নিরসন করা সম্ভব হচ্ছে না।

সূত্র আরও জানায়, রেলওয়েতে ২ হাজার ২০০টি রানিং স্টাফ পদ থাকলেও চুক্তিভিত্তিক নিয়োগসহ কর্মরত আছেন ১ হাজারের মতো। এ ছাড়া কয়েক বছর ধরে বন্ধ রয়েছে পদোন্নতি। অন্যদিকে ২০২২ সালে শর্ত সাপেক্ষে ৩০০ জন সহকারী ট্রেন চালক নিয়োগ দিয়েছিল। মাইলেজ সুবিধা না থাকায় এরই মধ্যে ১৬০ জন চাকরি ছেড়ে চলে গেছে; বাকিরাও চাকরি করবে না বলে জানিয়েছেন।

মজিবুর রহমান বলেন, প্রায় ১৬০ বছর ধরে রেলে মাইলেজ সুবিধা চলে আসছিল। ফলে বিশ্রাম কমিয়ে অতিরিক্ত ডিউটি করত। মাইলেজ সুবিধার কারণে চালকরা সেটি মেনে নিয়েছিলেন। কিন্তু এখন বেতন কম হওয়ার কারণে এ পেশায় আসতে চাইছেন না।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

২৮ জানুয়ারি থেকে বন্ধ হতে পারে রেল যোগাযোগ

আপডেট সময় : ০৩:১৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫