
আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্দোলনকারীদের। তবে প্রস্তাবিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে আন্দোলন ঘিরে গ্রেফতার হওয়া সব বন্দীর মুক্তির দাবি জানিয়েছে তারা। ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় রূপরেখা সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
এসময় তিনি আরো বলেন, ফ্যাসিবাদের দোসররা যেন কোনো সুযোগ না পায় সে জন্য ছাত্র- জনতাকে রাজপথেই থাকতে হবে। সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তার দাবিও জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, আমরা আমাদের সমন্বয়কদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে পারিনি বলেই গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সেনা বা রাষ্ট্রপতি-শাসিত পূর্বঘোষিত সময় অনুযায়ী অন্তর্বর্তী জাতীয় সরকারের রূপরেখার প্রস্তাব ঘোষণা করতে পারিনি। নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই অন্তর্র্বতীকালীন সরকারের একটি রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবো।
নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকদের সমর্থিত। বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো সরকার সমর্থন করবো না। সেটা সেনা-সমর্থিত সরকার হতে পারে বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি-শাসিত সরকার হতে পারে-এ ধরনের সরকারকে বিপ্লবী ছাত্র-জনতা গ্রহণ করবে না। আর এই জনসম্মতির সরকার গঠনের আগে পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় বলেন, নতুন অন্তর্বর্তীকালীন সরকারে সমাজের নাগরিক সমাজসহ নানান পেশাজীবী ও স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই অন্তবর্তীকালীন সরকারের সদস্যদের নাম গুলো ঘোষণা করা হবে। নাহিদ ইসলাম বলেন, এই অভ্যুথানকে শহীদ ছাত্র-জনতাকে উৎসর্গ করছি। যেই রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে ফ্যাসিজম তৈরি হয়েছে, সেটি বিলুপ্ত করতে হবে। অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, তাদের জাতীয় বীর ঘোষণা করছি।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সময়কেরা বাংলাদেশের সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন চেয়ে বলেন, দেশে যাতে আর কখনো ফ্যাসিবাদী, স্বৈরতান্ত্রিক বা আরেকটি শেখ হাসিনার জন্ম না হয়, সেই ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই।
নিজেদের দাবি সম্পর্কে বলা হয়, অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই গত ১৬ বছরে যত রাজনৈতিক নেতা-কর্মীকে কারান্তরিণ করা হয়েছে, তাদের মুক্তি দিতে হবে। এ ছাড়া সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হতে হবে।
সমন্বয়কেরা বলেন, তারা দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে। চান। সবকিছুর পুনর্গঠন করা হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে। গণমাধ্যমকর্মীদেরও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান সমন্বয়ক নাহিদ ইসলাম।
অনেক পক্ষ সুযোগ নিয়ে আন্দোলনকারীদের উপর দোষ চাপাতে পারে বলেও সকলকে সতর্ক করেন তিনি। রাষ্ট্রের কোনো সম্পদের ক্ষতি যেন না হয় সে ব্যাপারেও সতর্ক থাকলে রাজপথে ছাত্র-জনতাকে থাকার আহ্বান জানান তিনি।
অনলাইন ডেস্ক 

























