
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুলাই) বিকেলে সদর উপজেলার আমঝুপিতে এ সভা অনুষ্ঠিত হয়। ২৭ জুলাই আমঝুপি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৃত্যু সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নুর পুত্র সেলিম রেজা।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান হিরন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামাল, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোমিনুল ইসলাম মমিন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজাসহ আমঝুপি ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
মেহেরপুর সংবাদদাতা 



















