০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নঈম হাসান জোয়ার্দ্দার। বুধবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় এ দায়িত্ব হস্তান্তর হয়। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে মাসুদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মাসুমা খাতুনও দায়িত্বভার গ্রহণ করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দার।

এসময় উপজেলা পরিষদের সকল কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২১ মে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চুয়াডাঙ্গা সদর উপজেলায় চেয়ারম্যার হিসেনে নঈম হাসান জোয়ার্দ্দার, ভাইস চেয়ারম্যান হিসেবে মাসুদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মাসুমা খাতুন নির্বাচিত হন।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ

আপডেট সময় : ০৫:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪