
ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ব্রীজ এর মাঠে দিংলীর খাদের পাশ দিয়ে চলছে মাটি কাটার মহা উৎসব। প্রতিদিন চার থেকে পাঁচটি ইস্টারিং গাড়ি ফজরের নামাজ এর পর থেকে সারা দিন মাটি কেটে নিয়ে যাচ্ছে।
গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা বাদ করলে তাড়া বলেন, জমির মালিক আমাদেরকে মাটি কাটতে অনুমতি দিয়েছে। ব্রীজের মাঠ সরকারি জমি সরকার ব্যাতিত জমির মালিক কি ভাবে মাটি কাটার অনুমতি দেয়। এই মাটি কাটার কারণে বড় বিপাকে পড়েছেন পাশের জমির মালিক।
তাড়া যে ভাবে মাটি কাটছে তাতে করে পাশের জমি ভেঙ্গে পড়বে এতে করে সেই জমির চাষাবাদ করার কষ্টকর হয়ে যাবে এবং তার ফসলি জমি নষ্ট হয়ে যাবে। প্রশাসনের কাছে আবেদন তাড়া যেনো বিষয়টি খুটিয়ে দেখেন এবং যারা বে আইনি ভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে তাদেরকে যেনো আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেন।
শান্ত হোসেন ভেড়ামারা, কুষ্টিয়া 



















