১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসায় সিক্ত হলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দার

  • সাইদুর রহমান
  • আপডেট সময় : ০১:২৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • ৪৯ Time View

চুয়াডাঙ্গার খাড়াগোদায় গড়াইটুপি ইউনিয়নবাসীর পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২২ জুন) খাড়াগোদা বাজারে গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের আয়োজনে এ গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। অনুষ্ঠানের শুরুতে চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন নঈম হাসান জোয়ার্দ্দার।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, জনগণ আমাকে ভোট দেওয়ায় আমি বিজয়ী হয়েছি। এ বিজয় আমার একার নয় এটা জনগণের বিজয়। সাধারণ মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে তার জন্য আমি সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞ। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে যে সমস্ত জায়গায় রাস্তা-ঘাট নেই, যে সমস্ত জায়গায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনাদেরকে সাথে নিয়ে সেই কাজগুলো আমি করার চেষ্টা করব। যে সমস্ত কাজগুলো বাকি আছে আপনারা আমাকে বললে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব সেগুলো করার। সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সাথে যে অন্যায় হয়ে থাকে সেই অন্যায়ের প্রতিবাদ করার লক্ষে আপনারা ন্যায়ের প্রতীক হিসেবে ঘোড়া মার্কায় ভোট দিয়েছেন। আপনাদের সাথে নিয়ে আমি সেই অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলব এবং প্রতিবাদ করব। একটি মানুষকে কেউ চেনে না টাকার জোরে ভোট করে যায়, আপনাদের এই বিষয়টা আমলে নিতে হবে। কারন অবৈধ টাকা যার আছে সে কিন্তু টাকা দিয়ে যাবে আপনারা অনেকেই টাকার বিনিময়ে ভোট দিয়ে ফেলেন যে ৫ বছরে তো কিছুই পাইনি কিছু টাকাতো পেলাম, না এটা করা যাবে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে ভোটের সময় টাকা নেওয়া যাবে না। নির্বাচনের সময় একটি কুচক্রী মহল আমাকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়েছিলো কিন্তু তারূ ন্যায়ের প্রতীক ঘোড়া মার্কার বিজয় ঠেকাতে পারেনি। যারা আমাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি জনগণকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে সমস্ত উন্নয়নমূলক কাজ করতে চাই।

তিতুদহ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান ও যুবলীগ নেতা মতিউর রহমান মতির সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সদস্য আজাদুল ইসলাম আজাদ, হাফিজুর রহমান হাপু, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা, চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বুলবুল আহমেদ, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিমুল হোসেন, গড়াইটুপি ইউনিয়নে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য সাঈদ খোকন।

আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আওলাদ হোসেন বিশ্বাস, লাল মোহাম্মদ, সিরাজুল ইসলাম মালিতা, ফজলুর রহমান, ইউপি সদস্য আশাদুল হক লিটু, ফারুক হোসেন চান, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান পিলু, যুবলীগ নেতা বদরউদ্দিন, রকি, মানোয়ার, রুবেল, সাদ্দামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের চুয়াডাঙ্গা/সাইদুর

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

ভালোবাসায় সিক্ত হলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দার

আপডেট সময় : ০১:২৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪