১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গার হাজরাহাটি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

একজন মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: নঈম হাসান

চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। হাজরাহাটি অনির্বাণ যুব সংঘের আয়োজনে শুক্রবার (২১ জুন) বেলা সাড়ে ৪টায় হারাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। গ্যারামা (মামা ভাগ্নে) স্পোটিং ক্লাব বনাম মাঝেরপাড়া স্পোটিং ক্লাবের মধ্যে ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পাড়ায় টাইব্রেকারে মামা ভাগ্নে স্পোটিং ক্লাব ১-০ গোলে মাঝেরপাড়া স্পোটিং ক্লাবকে পরাজিত করে। ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শরীর-মন সুস্থ রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা আর সুষ্ঠু বিনোদনই পারে একজন মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে এবং বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে বিরত রাখতে।

তিনি আরও বলেন, ফুটবল খেলা একটি ঐতিহ্য খেলা। এই ফুটবল খেলা এখন হয় না বললেই চলে। আজকে তোমাদের এই ফুটবল খেলা দেখে আমরা খুবই আনন্দিত। হাজরাহাটি অনির্বাণ যুব সংঘ ফুটবল খেলার উদ্যোগ নেয়ায় সংগঠনকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। ঐতিহ্য এ ফুটবল খেলাকে ধরে রাখতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অবসর সময় ফুটবল খেললে তাদের মেধাবিকাশ আরও বাড়বে, মাদক এবং সমাজের অপকর্ম থেকে বিরত থাকবে। সেই ঐতিহ্য ফুটবল খেলাকে আবারও ফিরিয়ে আনতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুলতানা আরা রত্না, চুয়াডাঙ্গা ডিএফএর সভাপতি এখলাস উদ্দিন সুজন, জেলা আর্চারী টিমের কোচ সোহেল আকরাম, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরজ আলী শেখ, সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান মানু, পৌর এলাকার ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহিদ হাসান জোয়ার্দ্দার প্রমুখ।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার হাজরাহাটি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

একজন মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: নঈম হাসান

আপডেট সময় : ০১:২৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪