১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বলছেন মুস্তাফিজ, চার উইকেট নিয়ে আইপিএলে উড়ন্ত সূচনা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • ১২১ Time View

ছবি : সংগৃহীত

আস্থার প্রতিদান দিলেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভার করতে এসেই চেন্নাই সুপার কিংসকে ২ উইকেট এনে দিলেন বাংলাদেশি পেসার। এতে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেকটা দুর্দান্তভাবেই রাঙালেন।

অথচ আইপিএলের চলতি আসরে দলের প্রথম ম্যাচে জায়গা পাওয়া নিয়েই ছিল সংশয়। মাতিশা পাতিরানার চোট তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মূল একাদশে জায়গা করে দেয়।

মুস্তাফিজের প্রথম শিকার বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। কাটারের কারিশমায় ডু প্লেসিকে রাচিন রবীন্দ্রর ক্যাচে পরিণত করেন দ্য ফিজ।

এরপর ওভারের শেষ বলে তিনি ফেরান রজত পাতিদারকে। তিনি তাকে উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির ক্যাচে পরিণত করেন।

পরের ওভারে বল করতে এসেই ওপেনার বিরাট কোহলিকেও নিজের শিকারে পরিণত করেছেন বাংলাদেশি এই বোলার। তারপর একই ওভারে ক্যামেরুন গ্রিনকে ফিরতেও হয় ফিজের শিকার হয়ে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

জ্বলছেন মুস্তাফিজ, চার উইকেট নিয়ে আইপিএলে উড়ন্ত সূচনা

আপডেট সময় : ১০:৪৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪