
জ্যেষ্ঠ সাংবাদিক ও বিজ্ঞ আইনজীবী তছিরুল আলম মালিক ডিউক ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মঙ্গলবার (৯ জানুয়ারী) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা শহরে শহরের টাউন মাঠের বিপরীত পাশে অবস্থিত নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
মরহুম তছিরুল আলম মালিক ডিউক ৬৬ বছরের জীবদ্দশায় তিনি আইনজীবী ছিলেন এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রতিনিধিত্ব করেছেন, সর্বশেষ বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা ছিলেন।
এছাড়াও তিনি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য ও চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আকাশ খবর পত্রিকার প্রকাশক ছিলেন।
প্রবীণ এই আইনজীবী আওয়ামী রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। টানা ১৮ বছর ধরে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পদে থেকে নেতৃত্ব দিয়েছেন ।
মরহুম তছিরুল আলম মালিক ডিউক মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মেয়ে জান্নাতুল আওলিয়া নিশি তিনি দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাদক এবং দিপ্ত টিভির জেলা প্রতিনিধি ও ব্যবসায়ী ছেলে সাইয়েদুল মুরছালিন মালিক।
মঙ্গলবার বাদ মাগরিব আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তার মরদেহ শহরের রেলপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা 



















