
ভোটারের তুলনামূলক কম উপস্থিতি, কয়েকটি আসনে গোলযোগ আর অনিয়ম, জালভোট, ভোট কেন্দ্র দখলের অভিযোগ ও বর্জনের মধ্যেও গতকাল মোটা দাগে শান্তিপূর্ণভাবে দ্বাদশ সংসদ নির্বাচনের ২৯৯ আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনি সংঘাতে কুমিল্লায় একজন ও মুন্সীগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৯৯ আসনের ৪২ হাজার কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে ভোট স্থগিত হয়েছে অন্তত সাতটি কেন্দ্রের। এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ের পথে। গত রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ পাওয়া ফলাফলে ২২১ আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬৬, জাতীয় পার্টি ৭, স্বতন্ত্র ৪৫ আসন পেয়েছে। কল্যাণ পার্টি পেয়েছে একটি আসন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি তাদের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, জেপির ছয়জন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছে। এর মধ্যে ১৪-দলীয় জোটের ছয়টি আসনের মধ্যে জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও তরিকত ফেডারেশন একটি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।
এ ভোটের ফলে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চলেছে। নওগাঁ-২ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট বন্ধ আছে। ভোটের মাঠে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য। ভোটের লড়াইয়ে ছিলেন আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ ২৮ দলের ১ হাজার ৯৬৯ জন প্রার্থী। এর মধ্যে স্বতন্ত্র ছিল ৪৩৭ জন। বিএনপিসহ ১৬টি দল ভোট বর্জন করেছে। ভোট ঘিরে রাজনৈতিক বিরোধিতায় অবরোধ, হরতালের কর্মসূচির মধ্যে বেশ কিছু গোলযোগ, সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ ছাড়া গতকাল ভোট কেন্দ্র দখল, জালভোট প্রদান, এজেন্টদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ নানা অভিযোগে শেষ মুহূর্তে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিভিন্ন আসনের প্রার্থীরা।
ভোট কেন্দ্রগুলোয় গণনা শেষে বেসরকারিভাবে যে ফলাফল পাওয়া গেছে তা হলো-
রংপুর বিভাগের- পঞ্চগড়-১ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মো. নাঈমুজ্জামান ভূঁইয়া। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট পেয়েছেন ৫৭ হাজার ২১০ ভোট।
পঞ্চগড়-২ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নূরুল ইসলাম সুজন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন পেয়েছেন সাত হাজার ৬২৭ ভোট।
ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন দুই লাখ পাঁচ হাজার ৩১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী রেজাউর রহমান রাজি পেয়েছেন ১৩ হাজার ৯৪০ ভোট।
ঠাকুরগাঁও-২ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মো. মাজহারুল ইসলাম। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ১৫ হাজার ৪১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল পেয়েছেন ৫৭ হাজার ২৪৫ ভোট।
ঠাকুরগাঁও-৩ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ। লাঙল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ ছয় হাজার ৭১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতুড়ি প্রতীকে ওয়ার্কার্স পার্টির গোপাল চন্দ্র পেয়েছেন ৬৪ হাজার ৮২১ ভোট।
দিনাজপুর-১ আসনে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ নেতা) জাকারিয়া জাকা। তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এমপি মনোরঞ্জন শীল গোপাল (নৌকা) ১ লাখ ৬ হাজার ৪৯৯ ভোট পেয়েছেন।
দিনাজপুর-২ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৭২৯১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন পেয়েছেন ১০৩৫৯ ভোট।
দিনাজপুর-৩-এ বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ইকবালুর রহিম। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১০৮২৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন পেয়েছেন ৫৪০৩৮ ভোট।
দিনাজপুর-৪-এ বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯৬৪৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম তারিক পেয়েছেন ৬২৪২৪ ভোট।
দিনাজপুর-৫-এ বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৬৭৪২৮ ভোট। ট্রাক প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হযরত আলী বেলার পেয়েছেন ২৬৪৪২ ভোট।
দিনাজপুর-৬-এ বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মো. শিবলী সাদিক। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৭৯৮২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ড. আজিজুল হক পেয়েছেন ৮২২৪৮ ভোট।
নীলফামারী-১ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মো. আফতাব উদ্দিন সরকার। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১১৯৯০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. তছলিম উদ্দিন পেয়েছেন ২৪৬৩৪ ভোট।
নীলফামারী-২ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের আসাদুজ্জামান নূর। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১১৯৫৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক মার্কায় স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদীন পেয়েছেন ১৫৬৯১ ভোট।
নীলফামারী-৩ আসনে কাঁচি মার্কায় স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল ৩৯ হাজার ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজিয়া সুলতানা ঈগল প্রতীকে ভোট পেয়েছেন ২৫ হাজার ২০ ভোট।
নীলফামারী-৪ আসনে বিজয়ী হয়েছেন কাঁচি মাকায় স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম, তিনি পেয়েছেন ৬৯ হাজার ৭১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মো. মোখছেদুল মোমিন পেয়েছেন ৪৫ হাজার ৩০১ ভোট।
লালমনিরহাট-১ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মো. মোতাহার হোসেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৮৯৯০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান পেয়েছেন ৭৪০৩২ ভোট।
লালমনিরহাট-২ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নুরুজ্জামান আহমেদ। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯৭২৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক পেয়েছেন ৫০৫০০ ভোট।
লালমনিরহাট-৩ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মো. মতিয়ার রহমান। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৭৬৪০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জাবেদ হোসেন পেয়েছেন ১২০৮০ ভোট।
রংপুর-১ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ নেতা) আনিসুজ্জামান। কেটলি প্রতীকে তিনি পেয়েছেন ৭৩ হাজার ৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গা পেয়েছেন ২৪ হাজার ৩০৯ ভোট।
রংপুর-২ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৬৪ হাজার ৩৩৭ ভোট। ট্রাক প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বনাথ সরকার বিটু পেয়েছেন ৩৯ হাজার ১৪৩ ভোট।
রংপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। লাঙল প্রতীকে তিনি পেয়েছেন ৮১ হাজার ৮৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী ঈগল মার্কায় ২৩ হাজার ৩২৬ ভোট পেয়েছেন।
রংপুর-৪ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের টিপু মুনশি। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৮৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোস্তফা সেলিম পেয়েছেন ৪১ হাজার ৬২২ ভোট।
রংপুর-৫ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ নেতা) জাকির হোসেন সরকার। ট্রাক প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ১২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে রাশেক রহমান পেয়েছেন ৭১ হাজার ৫০৫ ভোট।
রংপুর-৬ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিরীন শারমিন চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ৮ হাজার ৬৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক মার্কায় স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম পেয়েছেন ৩৬ হাজার ৮৩২ ভোট।
কুড়িগ্রাম-১ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী এ কে এম মোস্তাফিজুর রহমান। লাঙল প্রতীকে তিনি পেয়েছেন ৮৮ হাজার ২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির মো. আবদুল হাই গোলাপ ফুল মার্কা পেয়েছেন ৫৯ হাজার ৭৫৬ ভোট।
কুড়িগ্রাম-২ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ নেতা) ডা. হামিদুল হক খন্দকার। ট্রাক প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ২ হাজার ১২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ পেয়েছেন ৪৬ হাজার ৯৪৫ ভোট।
কুড়িগ্রাম-৩ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সৌমেন্দ্র প্রসাদ পান্ডে। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫৩ হাজার ৩৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার পেয়েছেন ৩৫ হাজার ৫১৫ ভোট।
কুড়িগ্রাম-৪ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মো. বিপ্লব হাসান। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৮৬ হাজার ৬৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী মো. মজিবুর রহমান পেয়েছেন ১২ হাজার ৬৮৪।
গাইবান্ধা-১ আসনে ঢেঁকি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ নাহিদ নিগার ৬৬ হাজার ৪৯ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী লাঙল প্রতীকে পেয়েছেন ৪৩ হজার ৪৯১ ভোট।
গাইবান্ধা-২ আসনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাহ্ সরোয়ার কবীর ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আবদুর রশীদ সরকার লাঙল প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট।
গাইবান্ধা-৩ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উম্মে কুলসুম স্মৃতি। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫৭ হাজার ১১৫ ভোট। ঈগল প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মফিজুল হক সরকার পেয়েছেন ২৬ হাজার ৩৮২ ভোট।
গাইবান্ধা-৪ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মো. আবুল কালাম আজাদ। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ১ হাজার ১৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী পেয়েছেন ২৭ হাজার ৪৫০ ভোট।
গাইবান্ধা-৫ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৩৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী পেয়েছেন ৬৩ হাজার ৫২৬ ভোট।
রাজশাহী বিভাগের: সিরাজগঞ্জ-১ আসনে বিজয়ী হয়েছেন প্রকৌশলী তানভির শাকিল জয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহুরুল ইসলাম। সিরাজগঞ্জ-২ আসনের বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী ড. জান্নাত আরা হেনরি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আমিনুল ইসলাম। সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত ডা. আবদুল আজিজ নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১৭ হাজার ৬৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাখওয়াত হোসেন সুইট ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৭০৮ ভোট।
সিরাজগঞ্জ-৪ আসনের বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হিল্টন প্রামাণিক। সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মমিন ম-ল নৌকা প্রতীক নিয়ে ৭৭ হাজার ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৩ হাজার ১৮৩ ভোট। সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত চয়ন ইসলাম নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ২৮ হাজার ৮৯০ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৬৭৬ ভোট।
পাবনা-১ আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট শামসুল হক টুকু নৌকা প্রতীকে ৯৩ হাজার ২৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক আবু সাইয়িদ ট্রাক মার্কা প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৩৮৭ ভোট। পাবনা-২ আসনে আওয়ামী লীগের আহমেদ ফিরোজ কবির নৌকা প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৮৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের প্রার্থী ডলি সায়ন্তনী পেয়েছেন ৪ হাজার ৩৮২ ভোট। পাবনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মকবুল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের আবদুল হামিদ ট্রাক প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫৯ ভোট। পাবনা-৪ আসনে আওয়ামী লীগের গালিবুর রহমান শরীফ নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা পাঞ্জাব আলী বিশ্বাস ঈগল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬২ ভোট। পাবনা-৫ আসনে আওয়ামী লীগের গোলাম ফারুক প্রিন্স নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ২৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জাকির হোসেন হাতুড়ি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩১৬ ভোট।
বগুড়া-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাহাদারা মান্নান নৌকা প্রতীকে ৫১ হাজার ৪৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোছা. শাহাজাদী আলম লিপি তবলা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬৮৪ ভোট।
বগুড়া-২ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির লাঙল নিয়ে শরিফুল ইসলাম জিন্নাহ ৩৬ হাজার ৯৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে বিউটি বেগম পেয়েছেন ৩৪ হাজার ২০৩ ভোট। বগুড়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের খান মুহম্মদ সাইফুল্লাহ আল মেহেদী ৬৯ হাজার ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকার কাঁচি প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৮১৫ ভোট। বগুড়া-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে মহাজোটের প্রার্থী জাসদ নেতা একেএম রেজাউল করিম তানসেন ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে ডা. জিয়াউল হক মোল্লা পেয়েছেন ৪০ হাজার ৬১৮ ভোট। বগুড়া-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মজিবর রহমান মজনু ১ লাখ ৯৮ হাজার ১৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের প্রার্থী মিনার প্রতীক নিয়ে নজরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ১০৫ ভোট। বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে রাগেবুল আহসান রিপু ৫৩ হাজার ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে আবদুল মান্নান পেয়েছেন ২২ হাজার ৮৪০ ভোট। বগুড়া-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ডা. মোস্তফা আলম নান্নু পেয়েছেন ৯১ হাজার ২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে এটিএম আমিনুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৮০১ ভোট।
রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী ১ লাখ ৩ হাজার ৫৯৩ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা গোলান রাব্বানী কাঁচি প্রতীক নিয়ে ৯২ হাজার ৪১৯ ভোট পেয়েছেন। রাজশাহী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা ৫৫ হাজার ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৪ দলের প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩৩ হাজার ১৪৬ ভোট।
রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদ নৌকা প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আবদুস সালাম খান লাঙল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৩৫ ভোট।
রাজশাহী-৪ আসনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি এনামুল হক কাঁচি প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৮১২ ভোট।
রাজশাহী-৫ আসনে বিজয়ী আওয়ামী লীগের আবদুল ওয়াদুদ দারা নৌকা প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ৯১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান পেয়েছেন ঈগল প্রতীকে ৮৩ হাজার ৮৬২ ভোট।
রাজশাহী-৬ আসনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পেয়েছেন ১ লাখ ৬১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক কাঁচি প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৭৯৩ ভোট।
নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ৭৭ হাজার ৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে বর্তমান এমপি শহিদুল ইসলাম বকুল পেয়েছেন ৭৫ হাজার ৯৪৭ ভোট। নাটোর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম শিমুল ১ লাখ ১৭ হাজার ৮৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার পেয়েছেন ৬১ হাজার ৮৫ ভোট। নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জুনাইদ আহমেদ পলক ১ লাখ ৩৫ হাজার ৮০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক ঈগল প্রতীকের পেয়েছেন ৪২ হাজার ৯৯৭ ভোট।
নাটোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ১ লাখ ১৩ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভন পেয়েছেন ৯০ হাজার ৭৪৮ ভোট।
জয়পুরহাট-১ আসনে ৯৬ হাজার ১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সামছুল আলম দুদু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের আবদুল আজিজ মোল্লা পেয়েছেন ৪৭ হাজার ৭৭৬ ভোট। জয়পুরহাট-২ আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন ১ লাখ ৫১ হাজার ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের গোলাম মাহফুজ চৌধুরী পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ৭৯ হাজার ৮১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম পেয়েছেন ৬৬ হাজার ৭০৯ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মু. জিয়াউর রহমান ১ লাখ ১৫ হাজার ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মু. গোলাম মোস্তফা বিশ্বাস পেয়েছেন ৬৬ হাজার ৪৪৫ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুল ওদুদ ৯১ হাজার ৬০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএমের নোঙর প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবদুল মতিন পেয়েছেন ৮ হাজার ৫৪৩ ভোট।
নওগাঁ-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাধন চন্দ্র মজুমদার ১ লাখ ৮৭ হাজার ৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান ট্রাক প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭৫ হাজার ৭২১ ভোট। নওগাঁ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ৮৪ হাজার ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার ট্রাক মার্কায় পেয়েছেন ৪০ হাজার ৬৮২ ভোট। নওগাঁ-৪ আসনে ট্রাক (স্বতন্ত্র) প্রতীকের প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামা ৮৫ হাজার ১৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী নাহিদ মোর্শেদ পেয়েছেন ৬২ হাজার ১৩২ ভোট। নওগাঁ-৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ১ লাখ ৪ হাজার ৩৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী দেওয়ান ছোকার আহম্মেদ শিষান পেয়েছেন ৫২ হাজার ৮৮৪ ভোট। নওগাঁ-৬ আসনে ট্রাক (স্বতন্ত্র) প্রতীকের প্রার্থী ওমর ফারুক ৭৬ হাজার ৬৬০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল পেয়েছেন ৬৯ হাজার ৯৭১ ভোট।
খুলনা বিভাগের:
কুষ্টিয়া : কুষ্টিয়া-১ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল হক চৌধুরী ৮৯ হাজার ২৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল হুদা পেয়েছেন ৫৩ হাজার ১০৫ ভোট। কুষ্টিয়া-২ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট। কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মাহবুব-উল আলম হানিফ ১ লাখ ২৭ হাজার ৮০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার পেয়েছেন ৪২ হাজার ১৮১ ভোট। কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ ট্রাক প্রতীকে ৯৮ হাজার ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ৮০ হাজার ১১১ ভোট।মাগুরা : মাগুরা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৩ ভোট। মাগুরা-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার ১ লাখ ৫৬ হাজার ৪৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. মুরাদ আলী পেয়েছেন ১৩ হাজার ২৬৫ ভোট।
বাগেরহাট : বাগেরহাট-১ আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী শেখ হেলাল উদ্দীন ২ লাখ ১৯ হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. কামরুজ্জামান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২১০ ভোট।
বাগেরহাট-২ আসনে শেখ তন্ময় নৌকা প্রতীকে ১ লাখ ৮২ হাজার ৩১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৭৪ ভোট। বাগেরহাট-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুন নাহার ৮৫ হাজার ৪১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. ইদ্রিস আলী ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ৬৫২ ভোট। বাগেরহাট-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম বদিউজ্জামান ১ লাখ ৯৯ হাজার ৪৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন পেয়েছেন ৬ হাজার ১৯৮ ভোট।
খুলনা : খুলনা-১ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের ননী গোপাল ম-ল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব প্রশান্ত কুমার রায়। খুলনা-২ আসনে ১৫৭টি কেন্দ্রের মধ্যে ১৩৯টির ফলাফলে সেখ সালাহউদ্দিন নৌকা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৮০২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির গাউছুল আজম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৬০ ভোট। খুলনা-৩ আসনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন নৌকার প্রার্থী এস এম কামাল হোসেন। খুলনা-৪ আসনে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আবদুস সালাম মুর্শেদী। খুলনা-৫ আসনে নৌকার প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ ১৩৫টি কেন্দ্রের ফলাফলে পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৮০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন ঈগল প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ১৫০ ভোট। খুলনা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মো. রশীদুজ্জামান ১৪২টি কেন্দ্রের ফলাফলে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জি এম মাহাবুবুল আলম ঈগল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২৬১ ভোট।
ঝিনাইদহ : ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আবদুল হাই ৮৫ হাজার ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৬৪ হাজার ৯৪৯ ভোট। ঝিনাইদহ-২ আসনে ১ লাখ ৩১ হাজার ৮৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৪৯ ভোট। ঝিনাইদহ-৩ আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী সালাহ উদ্দিন মিয়াজী ৫৬ হাজার ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল আজম খান পেয়েছেন ৪৫ হাজার ১৮৪ ভোট। ঝিনাইদহ-৪ আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী মো. আনোয়ারুল আজিম ৯৬ হাজার ৫০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ খোকন পেয়েছেন ৫৭ হাজার ১০০ ভোট।
মেহেরপুর : মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ৯৪ হাজার ৩০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবদুল মান্নান পেয়েছেন ৫৭ হাজার ৬৮২ ভোট। মেহেরপুর-২ আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক ৭২ হাজার ৭২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মকবুল হোসেন ৪৯ হাজার ৫৯৩ ভোট পেয়েছেন।
সাতক্ষীরা : সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন ১ লাখ ৪৪ হাজার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির সৈয়দ দীদার বখৎ পেয়েছেন ২৬ হাজার ৮২১ ভোট। সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. আশরাফুজ্জামান ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি পেয়েছেন ২৭ হাজার ৪৮৭ ভোট। সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের আ ফ ম রুহুল হক ১ লাখ ৭৩ হাজার ৮৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. আলিপ হোসেন পেয়েছেন ১২ হাজার ৪৭৩ ভোট। সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক ১ লাখ ৩৬ হাজার ৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএমের নোঙ্গর প্রতীকের এইচ এম গোলাম রেজা পেয়েছেন ৩৮ হাজার ৮৮ ভোট।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) ৯৬ হাজার ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা ৭২ হাজার ৭৬৮ ভোট পেয়েছেন। চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মো. আলী আজগার ১ লাখ ৭ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু হাশেম রেজা পেয়েছেন ৫৮ হাজার ৮৯৫ ভোট।
যশোর : যশোর-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের শেখ আফিল উদ্দিন ১ লাখ ৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট। যশোর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. তৌহিদুজ্জামান ১ লাখ ৬ হাজার ৩৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম পেয়েছেন ৭৫ হাজার ৮৮২ ভোট। যশোর-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের কাজী নাবিল আহমেদ ১ লাখ ২১ হাজার ৭২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মহিত কুমার নাথ পেয়েছেন ৬৪ হাজার ৫১১ ভোট। যশোর-৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের এনামুল হক বাবুল ১ লাখ ৮১ হাজার ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. জহুরুল হক পেয়েছেন ১০ হাজার ৩৪৬ ভোট। যশোর-৫ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ইয়াকুব আলী ৭৭ হাজার ৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের স্বপন ভট্টাচার্য পেয়েছেন ৭২ হাজার ৩৩২ ভোট। যশোর-৬ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুল ইসলাম ৪৮ হাজার ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট।
নড়াইল : নড়াইল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বি এম কবিরুল হক ১ লাখ ৩৪ হাজার ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. মিল্টন মোল্যা পেয়েছেন ৩ হাজার ৭৫৪ ভোট। নড়াইল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী শেখ হাফিজুর রহমান পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট।
বরিশাল বিভাগের: বরিশাল-১ আসনে আওয়ামী লীগের আবুল হাসানাত আবদুল্লাহ ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির ছেরনিয়াবাত সেকান্দার আলী পেয়েছেন ৪ হাজার ১২২ ভোট। বরিশাল-২ আসনে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন (নৌকা) ১ লাখ ২১ হাজার ৩৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু পেয়েছেন ৩১ হাজার ১৬২ ভোট। বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ৫১ হাজার ৮১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান পেয়েছেন ২৪ হাজার ১২৩ ভোট। বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ ১ লাখ ৬১ হাজার ৪৬৯ ভোট পেয়ে বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির মিজানুর রহমান পেয়েছেন ৭ হাজার ৬৭৫ ভোট। বরিশাল-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুক ৯৭ হাজার ৭০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দীন রিপন পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট। বরিশাল-৬ আসনে আওয়ামী লীগের আবদুল হাফিজ মল্লিক ৬০ হাজার ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মোহাম্মদ শামসুল আলম পেয়েছেন ৩৯ হাজার ৩৭৪ ভোট। পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের শ ম রেজাউল করিম ৮৫ হাজার ৪১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়াল পেয়েছেন ৭৫ হাজার ৪৮৭ ভোট। পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ ৯৯ হাজার ৭২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৭০ হাজার ৩৩৩ ভোট। পিরোজপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. শামিম শাহ নেওয়াজ ৬২ হাজার ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রুস্তম আলী ফরাজী ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৬২১ ভোট। পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী এবিএম রুহুল আমীন হাওলাদার ৮১ হাজার ৫০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পার্টির প্রার্থী নাসির উদ্দিন তালুকদার পেয়েছেন ২৬ হাজার ৮৭৪ ভোট। পটুয়াখালী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ স ম ফিরোজ ১ লাখ ২৪ হাজার ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. মহসীন হাওলাদার পেয়েছেন ২ হাজার ৯৫৮ ভোট। পটুয়াখালী-৩ আসনে জেলা আওয়ামী লীগের প্রার্থী এস এম শাহজাদা ৯৪ হাজার ৪১৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আবুল হোসেন পেয়েছেন ৫৯ হাজার ২৪ ভোট। পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিব্বুর রহমান মহিব ৫৬ হাজার ২৫৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সভাপতি মো. মাহবুবুর রহমান তালুকদার পেয়েছেন ৪৫ হাজার ৪২০ ভোট। বরগুনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু ৬১ হাজার ৭৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গোলাম সরোয়ার ফোরকান পেয়েছেন ৫৮ হাজার ১৪৭ ভোট। বরগুনা-২ আসনে আওয়ামী লীগের সুলতানা নাদিরা ১ লাখ ৪৮ হাজার ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএম এর ড. আবদুর রহমান পেয়েছেন এক হাজার ৯৫১ ভোট। ভোলা-১ সদর আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী তোফায়েল আহমেদ ১ লাখ ৮৬ হাজাট ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মো. শাজাহান মিয়া ৫ হাজার ৯৮০ ভোট পেয়েছেন। ভোলা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলী আজম মুকুল ৮৬ হাজার ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়পার্টি (জেপি) গজনবী পেয়েছেন ১ হাজার ৬০৫ ভোট। ভোলা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন ১ লাখ ৭২ হাজার ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের স্বতন্ত্র মেজর (অব.) জসিম উদ্দিন ১৭ হাজার ৮১৫ ভোট পেয়েছেন। ভালা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মিজানুর রহমান পেয়েছেন ৫ হাজার ৯১৮ ভোট পেয়েছেন। ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬২৪ ভোট। ঝালকাঠি-২ আসেন ৪৩ হাজার ২৬৬ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমু নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন এমরান পেয়েছেন ১ হাজার ৩৫৪ ভোট।
ঢাকা বিভাগের- ঢাকা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সালমান ফজলুর রহমান ১ লাখ ৫০ হাজার ৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির সালমা ইসলাম পেয়েছেন ৩৪ হাজার ৯৩০ ভোট। ঢাকা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী কামরুল ইসলাম ৫৪ হাজার ৪৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিবুর রহমান পেয়েছেন ১০ হাজার ৬১৯ ভোট। ঢাকা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নসরুল হামিদ ১ লাখ ৩২ হাজার ৭৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. মনির সরকার ২ হাজার ৮৬৮ পেয়েছেন ভোট। ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান ৯৪ হাজার ৬৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী খোরশেদ আলম খুশু পেয়েছেন ২ হাজার ২১৯ ভোট। ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক ৯০ হাজার ৩৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরিকত ফেডারেশনের কামরুল আহসান পেয়েছেন ১ হাজার ৫২৯ ভোট। ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লাহ ৬৫ হাজার ৬৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রবিন পেয়েছেন ৬ হাজার ৩১৪ ভোট। ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র মো. খসরু চৌধুরী ৬৯ হাজার ৮৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী এস এম তোফাজ্জেল হোসেন পেয়েছেন ৩৭ হাজার ৭৫৯ ভোট। ঢাকা-২০ আসনে আওয়ামী লীগের প্রার্থী বেনজির আহমেদ ৮৩ হাজার ৭০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেন পেয়েছেন ৫৪ হাজার ৬১৩ ভোট।
গাজিপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম মোজাম্মেল হক ১ লাখ ৯ হাজার ২১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ৯২ হাজার ৭৮৮ ভোট। নরসিংদী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম ৯২ হাজার ৮১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান পেয়েছেন ৫৪ হাজার ৩১৫ ভোট। নরসিংদী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল আশরাফ খান ৫৬ হাজার ৫০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী এএনএম রফিকুল আলম পেয়েছেন ৩ হাজার ৫৩৬ ভোট। নরসিংদী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা ৫৬ হাজার ৭৭৯ ভোট পেয়ে বিজয়ী। তার নিকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ফজলে রাব্বি খান ৪৫ হাজার ১১৫ ভোট পেয়েছেন। নরসিংদী-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ৭৯ হাজার ৩০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান বীরু পেয়েছেন ৬৯ হাজার ৬২০ ভোট। নরসিংদী-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী রাজী উদ্দিন আহম্মেদ ১ লাখ ১১ হাজার ৭৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৬৪ হাজার ৭৭ ভোট। নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়া পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট। নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাবু ১ লাখ ৬৮ হাজার ২৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আলমগীর সিকদার লোটন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৫৬ ভোট। নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার ১ লাখ ১২ হাজার ৮০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী লেয়াকত হোসেন খোকা পেয়েছেন ৩৫ হাজার ৮১১ ভোট। নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান বিজয়ী হয়েছে। রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী কেরমাত আলী ৯৭ হাজার ৩৪ ভোট পেয়ে জয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক বিশ্বাস পেয়েছেন ৫৩ হাজার ১৩২ ভোট। রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী জিল্লুল হাকিম ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট পেয়ে জয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী পেয়েছেন ৪৬ হাজার ৪৪৬ ভোট। ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুর রহমান ১ লাখ ২৩ হাজার ৩৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯ ভোট। ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহদাব আকবর ৮৬ হাজার ৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জামাল হোসেন ভূইয়া পেয়েছেন ৮৪ হাজার ১১৪ ভোট। ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের আজাদ ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট। ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফরউল্ল্যাহ পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৭৬৬ ভোট। গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহাম্মদ ফারুক খান ১ লাখ ১৮ হাজার ৭৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাবির মিয়া পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৩৪ ভোট। গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম ২ লাখ ৯৫ হাজার ২৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী কাজী শাহিন ১ হাজার ৫১৪ পেয়েছেন ভোট। গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির শেখ আবুল কালাম পেয়েছেন ৪৬০ ভোট। মাদারীপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নুর-ই-আলম চৌধুরী ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোতাহার হোসেন সিদ্দীক পেয়েছেন ১ হাজার ৮২৬ ভোট। মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান খান ২ লাখ ২৩ হাজার ৫১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী এ কে এম নুরুজ্জামান পেয়েছেন ৩ হাজার ৪১৫ ভোট। মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম ৯৬ হাজার ৬৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুস সোবহান মিয়া ৬১ হাজার ৯৭১ ভোট পেয়ে পেয়েছেন। শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. ইকবাল হোসেন ভূঁইয়া ১ লাখ ৪৮ হাজার ৩১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা পেয়েছেন ১ হাজার ৯৮৯ ভোট। শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী একেএম এনামুল হক শামীম এক লাখ ৩৩ হাজার ৮৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী পেয়েছেন ৫৭ হাজার ৯৪১ ভোট। শরীয়তপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাহিম রাজ্জাক এক লাখ ৫৭ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল হান্নান পেয়েছেন ৪ হাজার ৪১৯ ভোট। মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ মালেক এক লাখ ২৬ হাজার ৭২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের মফিজুল ইসলাম কামাল ৫ হাজার ৩৯১ ভোট পেয়েছেন। মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন আহমেদ এক লাখ দুই হাজার ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রাথী গোলাম সরোয়ার কবির পেয়েছেন ৬১ হাজার ৯৮০ ভোট। মুন্সীগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এক লাখ ১৩ হাজার ৪৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রাথী সোহানা তাহমিনা পেয়েছেন ১৪ হাজার ১৯৬ ভোট। মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ফয়সাল বিপ্লব ৮৯ হাজার ৭০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মৃনাল কান্তি দাস ৮২ হাজার ৮৩৩ পেয়েছেন ভোট।
টাঙ্গাইল-১ আসনে ১ লাখ ৭৪ হাজার ১২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ড. মো. আব্দুর রাজ্জাক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খন্দকার আনোয়ারুল ইসলাম পেয়েছে ৪১৭৮ ভোট। টাঙ্গাইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছোট মনির ১ লাখ ৫১ হাজার ৭৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. ইউনুছ ইসলাম তালুকদার পেয়েছে ৩০ হাজার ৪৮৬ ভোট। টাঙ্গাইল-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানা ৮২ হাজার ৭৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. কামরুল হাসান খান পেয়েছে ৬৯ হাজার ৩৫ ভোট। টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী ৭০ হাজার ৯৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. মাজহারুল ইসলাম তালুকদার পান ৫৪ হাজার ৭৫ ভোট। টাঙ্গাইল-৫ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ছানোয়ার হোসেন ৭২ হাজার ২৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. মামুন-অর-রশিদ পান ৬৫ হাজার ৮৬৭ ভোট। টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী আহসানুল ইসলাম (টিটু) ১ লাখ ১২ হাজার ৬৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী তারেক শামস খান ৩১ হাজার ২৯২ ভোট পেয়েছে। টাঙ্গাইল-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ ৮৮ হাজার ৩৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু পেয়েছে ৫৭ হাজার ২৩১ ভোট। টাঙ্গাইল-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয় ৯৬ হাজার ৪০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম পেয়েছেন ৬৭ হাজার ৫০১ ভোট।
কিশোরগঞ্জ-১ আসনে ভাইবোনের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা জাকিয়া নূর ৭৬ হাজার ৭৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আপন বড় ভাই স্বতন্ত প্রার্থী সৈয়দ সাফায়েতুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৯৯৮ ভোট। কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. মজিবুল হক ৫৭ হাজার ৫৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মেজর (অব) নাসিমুল হক পেয়েছেন ৪২ হাজার ২৩৫ ভোট। কিশোরগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিক ২ লাখ ৮ হাজার ৭৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মোহাম্মদ আবু ওয়াহাব ২৭৩৫ ভোট পেয়েছেন। কিশোরগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. আফজাল হোসেন ৮৪ হাজার ৭৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল পান ৫৭ হাজার ৯০১ ভোট। কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের প্রাথী নাজমুল হাসান ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নূরুল কাদের সোহেল পেয়েছেন ৩ হাজার ২৫৬টি ভোট।
ময়মনসিংহ বিভাগের: ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্রপ্রার্থী মাহমুদুল হক সায়েম ট্রাক প্রতীকে ৯৩ হাজার ৫৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী জুয়েল আরেং নৌকা প্রতীকে ৭৩ হাজার ৮৯২ ভোট পেয়েছেন। ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে নৌকার প্রার্থী শরীফ আহমেদ ২ লাখ ৬৩ হাজার ৪৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত নেতা শাহ্ শহীদ সারোয়ার ঈগল প্রতীকে ১২ হাজার ১৫ ভোট পেয়েছেন। ময়মনসিংহ-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ মোহিত উর রহমান নৌকা প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ২৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক ট্রাক প্রতীকে ১ লাখ ৩ হাজার ভোট পেয়েছেন। ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ট্রাক প্রতীকে ৫২ হাজার ৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের সালাউদ্দিন আহমেদ মুক্তি ৩৪ হাজার ১৬৮ ভোট পেয়েছেন। ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মালেক সরকার ট্রাক প্রতীকে ৫২ হাজার ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার মোসলেম উদ্দিন পেয়েছেন ৪২ হাজার ৫৫৮ ভোট। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে স্বতন্ত্র প্রার্থী এ বি এম আনিছুজ্জামান ট্রাক প্রতীকে ৬২ হাজার ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী রুহুল আমিন মাদানী পেয়েছেন ৪৭ হাজার ৮৩৯ ভোট। ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন ট্রাক প্রতীকে ৫৬ হাজার ৮০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির ফকরুল ইমাম লাঙল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯৮৪ ভোট। ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগ প্রাথী মেজর জেনারেল আ. সালাম নৌকা প্রতীকে ৮০ হাজার ৭৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে আনোয়ারুল আবেদীন তুহিন ৫৯ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন। ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে নৌকার প্রার্থী ফাহ্মী গোলন্দাজ বাবেল ২ লাখ ১৬ হাজার ৮৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন ট্রাক প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫১৯ ভোট। ময়মনসিংহ-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহেদ ট্রাক প্রতীকে ৯৫ হাজার ২৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী কাজিম উদ্দিন আহম্মেদ নৌকা প্রতীকে ৫৬ হাজার ৪২০ ভোট পেয়েছেন। জামালপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ নৌকা প্রতীকে ২ লাখ ২৮ হাজার ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এস এম আবু সায়েম লাঙল প্রতীকে ৬ হাজার ৭০ ভোট পেয়েছেন। জামালপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফরিদুল হক খান দুলাল নৌকা প্রতীকে ৭০ হাজার ৭৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকে ৩০ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন। জামালপুর-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মির্জা আজম ২ লাখ ৭৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মীর সামসুল আলম লাঙল প্রতীকে পেয়েছেন ৭৪৯৬ ভোট। জামালপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ ট্রাক প্রতীকে ৫০ হাজার ৬৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মাহবুবুর রহমান হেলাল নৌকা প্রতীকে ৪৭ হাজার ৬৩৮ ভোট পেয়েছেন। জামালপুর-৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ ২ লাখ ১৫ হাজার ৮৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু ঈগল প্রতীকে ৬৫ হাজার ২৪৯ ভোট পেয়েছেন। শেরপুর-১ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু ট্রাক প্রতীকে ১ লাখ ৩৬ হাজার ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আতিউর রহমান আতিক নৌকা প্রতীকে ৯৩ হাজার ৩৭ ভোট পেয়েছেন। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মতিয়া চৌধুরী নৌকা প্রতীকে ২ লাখ ২০ হাজার ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ ঈগল প্রতীকে ৫৩৪২ ভোট পেয়েছেন। শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগের প্রার্থী এ ডি এম শহিদুল ইসলাম নৌকা প্রতীকে ১ লাখ ২ হাজার ৪৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ এস এম আবদুল্লাহেল ওয়ারেস নাঈম ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৭২৮ ভোট। নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়মী লীগের মোশতাক আহমেদ রুহি নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ট্রাক প্রতীকের ২৫ হাজার ২১৯ ভোট পেয়েছেন। নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের আওয়ামী লীগের প্রার্থী সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু নৌকা প্রতীকে ১ লাখ ৫ হাজার ৩৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ খান জয় ঈগল প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ২৮৭ ভোট।
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ট্রাক প্রতীকে ৭৬ হাজার ৮০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অসীম কুমার উকিল নৌকা প্রতীকে ৭৪ হাজার ৫৫০ ভোট পেয়েছেন। নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান নৌকা প্রতীকের ১ লাখ ৮৮ হাজার ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. লিয়াকত আলী অ্যাডভোকেট লাঙল প্রতীকে ৫ হাজার ৭৫৯ ভোট পেয়েছেন। নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে আওয়মী লীগ প্রার্থী আহমদ হোসেন নৌকা প্রতীকে ৭৯ হাজার ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির ট্রাক প্রতীকে ২৭ হাজার ২১৪ ভোট পেয়েছেন।
সিলেট বিভাগের- সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী রনজিত চন্দ্র সরকার ১০০৯৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কেটলি মার্কার মোয়াজ্জেম হোসেন রতন পেয়েছেন ৪৬৩৫২ ভোট। সুনামগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের প্রার্থী সুরঞ্জিতপত্নী জয়া সেনগুপ্তা ৮০,৩৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী নৌকা মার্কার চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৫৪,৯৯৮ ভোট। সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এম এ মান্নান ১,২৬,৯৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী পেয়েছেন মাত্র ৪ হাজার ভোট।
সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাদিক ৯০,৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল মার্কার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিজবাহ পেয়েছেন মাত্র ৩১,৭২১ ভোট। সুনামগঞ্জ-৫ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মহিবুর রহমান মানিক ১,১৯,৪০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার শামীম আহমদ চৌধুরী পেয়েছেন ৯১,৮৮৮ ভোট। সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের ড. এ কে আবদুল মোমেন ১,১৫,৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের প্রার্থী মিনার মার্কার মাওলানা ফয়জুল হক পেয়েছেন ২১৯৩ ভোট। সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের শফিকুর রহমান চৌধুরী ৮৮,৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার মুহিবুর রহমান মুহিব পেয়েছেন ১৬,৫৩৬ ভোট। সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের হাবিবুর রহমান হাবিব ৮০,০৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ট্রাক মার্কার ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল পেয়েছেন ৩৫,৪০৫ ভোট। সিলেট-৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ২,০৭,০৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির সোনালী আঁশ মার্কার আবুল হোসেন পেয়েছেন ৪০১১ ভোট।সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকের মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ৪৪৭৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকার মার্কার মাসুক উদ্দিন আহমদ পেয়েছেন ৩২০৫১ ভোট। সিলেট-৬ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নুরুল ইসলাম নাহিদ ৫০,০৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি ঈগল মার্কার সরওয়ার হোসেন পেয়েছেন ৩৩,৬০৪ ভোট। মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মো. শাহাব উদ্দীন ১,৩৬,৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির লাঙল মার্কার আহমদ রিয়াজ উদ্দিন পেয়েছেন ৩০৯৮ ভোট। মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল ৭২৭১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির প্রার্থী সোনালি আঁশ মার্কার এম এম শাহীন পেয়েছেন ১১৪৪৯ ভোট। মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মোহাম্মদ জিল্লুর রহমান ১,৬৭,৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল মার্কার আলতাবুর রহমান পেয়েছেন ২৬৯৮ ভোট। মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ ২,১২,৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকের প্রার্থী আবদুল মুহিত হাসানী পেয়েছেন ৫৩৯০ ভোট। হবিগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া ৭৯০৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির লাঙল মার্কার আবদুল মুনিম চৌধুরী বাবু পেয়েছেন ৩০,৭০৩ ভোট।
হবিগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ৯৮,৬০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার অ্যাডভোকেট আবদুল মজিদ খান পেয়েছেন ৪৯,৩৪৮ ভোট। হবিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের অ্যাডভোকেট মো. আবু জাহির ১,৬০,৬০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী লাঙল মার্কার আবদুল মুমিন চৌধুরী বুলবুল পেয়েছেন ৪০৭৬ ভোট। হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ১৬৯৬৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী নৌকা মার্কার অ্যাডভোকেট মাহবুব আলী পেয়েছেন ৬৯৩১৩ ভোট।
চট্টগ্রাম বিভাগের- লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী ড. আনোয়ার হোসেন খান ৪০ হাজার ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে মোহাম্মদ হাবিবুর রহমান পবন পেয়েছেন ১৮ হাজার ১৬৬ ভোট। লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ৭৮ হাজার ৮৯০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী সেলিনা ইসলাম পেয়েছেন ৭ হাজার ১৫০ ভোট। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী গোলাম ফারুক পিঙ্কু ৫২ হাজার ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীক এম এ সাত্তার পেয়েছেন ৩৫ হাজার ৬২৮ ভোট। লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে মো. আবদুল্লাহ ৪৬ হাজার ৪৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের প্রার্থী নৌকা প্রতীকে মোশাররফ হোসেন পেয়েছেন ৩৩ হাজার ৩০১ ভোট। চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মাহবুব উর রহমান রুহেল ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ৫২ হাজার ৬৩৯ ভোট। চট্টগ্রাম-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে খাদিজাতুল আনোয়ার ১ লাখ ৩৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব পেয়েছেন ৩৬ হাজার ৫৮৭ ভোট। চট্টগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মাহফুজুর রহমান মিতা ৫৪ হাজার ৭৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ২৮ হাজার ৭০ ভোট। চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের এস এম আল মামুন ১ লাখ ৪২ হাজার ৭০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পর্টির লাঙল প্রতীকের প্রার্থী মো. দিদারুল কবির পেয়েছেন ৪ হাজার ৮৮০ ভোট। চট্টগ্রাম-৫ আসনে জাতীয় পার্টির লাঙল প্রতীকের ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ৪২ হাজার ৮১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী পেয়েছেন ৩০ হাজার ৪১৭ ভোট। চট্টগ্রাম-৬ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের এবিএম ফজলে করিম চৌধুরী ২ লাখ ২১ হাজার ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শফিউল আজম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫৯ ভোট। চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ড. হাছান মাহমুদ ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মুহাম্মদ ইকবাল হাছান মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট। চট্টগ্রাম-৮ আসনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম ৭৮ হাজার ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী ৪১ হাজার ৫০০ ভোট। চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মহিবুল হাসান চৌধুরী নওফেল ১ লাখ ৩০ হাজার ৯৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের সানজীদ রশীদ চৌধুরী পেয়েছেন ১ হাজার ৯৮২ ভোট। চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মহিউদ্দিন বাচ্চু ৫৯ হাজার ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম পেয়েছেন ৩৯ হাজার ৫৩৫ ভোট। চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের এম আবদুল লতিফ ৫১ হাজার ৪৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন পেয়েছেন ৪৬ হাজার ৫২৫ ভোট। চট্টগ্রাম-১২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মোতাহেরুল ইসলাম চৌধুরী ১ লাখ ২০ হাজার ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী পেয়েছেন ৩৫ হাজার ২৪০ ভোট। চট্টগ্রাম-১৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ১ লাখ ৮৭ হাজার ৯২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আবুল হোসেন মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ১৪১ ভোট।
চট্টগ্রাম-১৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নজরুল ইসলাম ৭১ হাজার ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৮৮৪ ভোট। চট্টগ্রাম-১৫ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব ৮৫ হাজার ৬২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী পেয়েছেন ৩৯ হাজার ১৫২ ভোট। চট্টগ্রাম-১৬ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান ৫৭ হাজার ৪৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ কবির লিটন পেয়েছেন ৩২ হাজার ২২০ ভোট। কক্সবাজার-১ এ কল্যাণপার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাফর আলম। কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আশেক উল্লাহ রফিক ৯৬ হাজার ৯৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএম পার্টির নোঙর প্রতীকের প্রার্থী শরিফ বাদশা পেয়েছেন ৩৪ হাজার ৫৪৯ ভোট। কক্সবাজার-৩ এ আওয়ামী লীগের নৌকার প্রার্থী সাইমুম সরওয়ার কমল নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মিজান সাঈদ। কক্সবাজার-৪ এ আওয়ামী লীগের নৌকার প্রার্থী শাহিন আক্তার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মোঃ নুরুল বশর। পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং ১ লাখ ৭২ হাজার ৬৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের প্রার্থী শহীদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৩৬১ ভোট।
পার্বত্য খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে কুজেন্দ্র লাল ত্রিপুরা ২ লাখ ২০ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের মিথিলা রোয়াজা পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট। পার্বত্য রাংগামাটি বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকের প্রার্থী ২ লাখ ৭৭ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন দীপংকর তালুকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীক প্রার্থী অমর কুমার দে। তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ৯৬৫টি। ব্রাহ্মণবাড়িয়া-১ স্বতন্ত্র প্রার্থী কলারছড়ি প্রতীক নিয়ে জয়ী হয়েছেন সৈয়দ একে একরামুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকের প্রার্থী বিএম ফরহাদ হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৮৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন আ,ব,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকে ৬৪ হাজার ৩৫ ভোট পেয়েছেন ফিরোজুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া-৪ আনিসুল হক বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা ২ লাখ ২০ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান আম প্রতীকে ভোট পেয়েছেন ৬৫৮৬। ব্রাহ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৬৫ হাজার ভোট নিয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে মোবারক হোসেন পেয়েছেন ৩ হাজার ৩৭৮ ভোট। ব্রাহ্মণবাড়িয়া-৬ ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে ১ লাখ ৯২ হাজার ৯১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকে আমজাদ হোসেন পেয়েছেন ২ হাজার ৬৬৬ ভোট। কুমিল্লা-১ মোঃ আবদুস সবুর বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে জয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসান। কুমিল্লা-২ স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে জয়ী হয়েছেন মো. আবদুল মজিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেলিমা আহমাদ। কুমিল্লা-৩ স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে জয়ী হয়েছে জাহাঙ্গীর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন।
কুমিল্লা-৪ স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে ৯৬ হাজার ৮০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন মো. আবুল কালাম আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক রাজী মোহাম্মদ ফখরুল পেয়েছেন ৮১ হাজার ২৫৭ ভোট। কুমিল্লা-৫ স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীক নিয়ে জয়ী হয়েছেন এমএ জাহের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের সাজ্জাদ হোসেন। আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসেম খান তৃতীয় হয়েছেন। কুমিল্লা-৬ বাংলাদেশ আওয়ামী লীগের নৌক প্রতীক নিয়ে জয়ী হয়েছেন আকম বাহাউদ্দীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আন্জুম সুলতানা। কুমিল্লা-৭ বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন প্রান গোপাল দত্ত। তার নিকটতম প্রতিদ্ব¦ন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মুনতাকিম আশরাফ। কুমিল্লা-৮ বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মিলন।
কুমিল্লা-৯ বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন মো. তাজুল ইসলাম। কুমিল্লা-১০ বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন আহম মুস্তফা কামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জোনাকি হুমায়ুন। কুমিল্লা-১১ বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন মো. মুজিবুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীক স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান।
চাঁদপুর-১ আসনে ১০৯টি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল : আওয়ামী লীগের নৌকা প্রতিকের ড. সেলিম মাহমুদ-১ লক্ষ ৫১ হাজার ৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ার প্রতিকে মো: সেলিম প্রধান পেয়েছেন ৫,৭৩৪ ভোট। চাঁদপুর-২ আসনে ১৫৫টি কেন্দ্রের পূর্নাঙ্গ ফলাফল- আ’লীগের নৌকা প্রতিকের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া- ১ লক্ষ ৮৪ হাজার ৭২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে এম. ইসফাক আহসান পেয়েছেন ১৩,৭৫০ ভোট।
চাঁদপুর-৩ আসনে ১৬৫টি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল : আওয়ামী লীগের নৌকা প্রতিকের ডা: দীপু মনি ১ লক্ষ ৬ হাজার ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকে ড. মো: শামছুল হক ভূইয়া পেয়েছেন ২৪ হাজার ১৫৯ ভোট। চাঁদপুর-৪ আসনে ১১৮টি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল : আ’লীগের নৌকা প্রতিকের মোহাম্মদ শফিকুর রহমান ৩৬,৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকে ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া পেয়েছেন-৩৫,৪২৫ ভোট।
চাঁদপুর-৫ আসনে ১৫৩টি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল : আ’লীগের নৌকা প্রতিকের মেজর (অব:) রফিকুল ইসলাম ৮৩ হাজার ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকে গাজী মাঈনুদ্দিন পেয়েছেন ৩৮ হাজার ৬৩৮ ভোট। ফেনী-১ বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন আলাউদ্দিন আহম্মদ চৌধুরী।
নোয়াখালী-৩ আসনে বেগমগঞ্জে মামুনুর রশিদ কিরন নৌকা মার্কায় ৫৬ হাজার ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহাম্মেদ জাবেদ পেয়েছেন ৫১ হাজার ৮৮৫ ভোট। সামান্য ভোটে তিনি হেরেছেন। নোয়াখালী-৪ (সদর সূবর্নচর) আসনে নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরী ১ লক্ষ ২৮ হাজার ৭৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন ৪৭ হাজার ৭৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নোয়াখালীর ৫ আসনের (কোম্পানী-কবিরহাট) আসনের নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৮১ হাজার ২৭৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার খাজা তানভীর আহাম্মেদ লাঙল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৭০২ ভোট।
অনলাইন ডেস্ক 

























