১০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গোপালগঞ্জ ও মাদারীপুরে নির্বাচনী জনসভা

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাই : প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • ৬৭ Time View

ছবি: সংবাদ সংস্থা (বাসস)

* তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনার দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে * ভোটের মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে * জিয়া, খালেদা ও তারেক খুনি, লন্ডন থেকে ধরে এনে বিচার করা হবে

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নতুন ভোটার ও তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যারা যুবসমাজ ও তরুণ সমাজ এবং প্রথমবার যারা ভোটার হয়েছেন, শুধু কোটালীপাড়া-টুঙ্গিপাড়া নয়, সারা বাংলাদেশের জন্য আমার আহ্বান- নতুন ভোটাররা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার সরকার গঠন করার সুযোগ দেবেন। বাংলাদেশ যেভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাহায্য করবেন।

গতকাল শনিবার বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিজ নির্বাচনী এলাকায় জনসভায় এসব কথা বলেন শেখ হাসিনা। এর আগে সকালে টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি। এদিন বিকেলে মাদারীপুরের কালকিনিতেও জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে সারা দেশে ছুটে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে সকালে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন বাতিলের জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। অনেকে আন্তর্জাতিকভাবেও জড়িত। তারা বাংলাদেশে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনার জন্য কাজ করছে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আমরা সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেব।

প্রধানমন্ত্রী বলেন, আগামী ৭ জানুয়ারি আমাদের নির্বাচন। নৌকা মার্কায় আমরা ভোট করব। আপনারা সকালে সবাই সশরীরে এসে ভোট দিয়ে এই বিশ্বকে দেখাবেন, এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে এবং আমরা সেটি করতে পারি। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা করতে পারি। আমরা চাই, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক।

আওয়ামী লীগ সভাপতি টুঙ্গিপাড়াবাসীর সমর্থনকে নিজের শক্তি হিসেবে উল্লেখ করে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমি ৩০০ আসন দেখি। আর আমাকে দেখেন আপনারা। কাজেই, এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া, আমার মতো একজন সৌভাগ্যবান প্রার্থী আর নেই। তার কারণ আপনারা, আপনারাই আমার দায়িত্ব নিয়েছেন। আপনারা আমাকে দায়মুক্ত করে রেখেছেন বলেই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে পারছি।

এ সময় প্রধানমন্ত্রী জনসভাস্থলের লাখো জনতার উদ্দেশে বলেন, আমি একজন প্রার্থী হিসেবে নৌকা মার্কায় ভোট চাই, ভোট দেবেন তো? শেখ হাসিনার এ প্রশ্নের জবাবে জনতা সমস্বরে দুই হাত তুলে ভোট দেওয়ার সম্মতি জানায়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমি জানি, আপনারা আমাকে ভোট দেবেন।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল শেখের সঞ্চালনায় জনসভায় প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সারহান নাসের তন্ময়, প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিনিধি শহীদুল্লাহ খন্দকার, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ অভিনেত্রী তারিন ও অভিনেতা মীর সাব্বির বক্তব্য দেন।

টুঙ্গিপাড়ার জনসভা শেষে কোটালিপাড়ায় যান শেখ হাসিনা। দুপুরে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জনসভায় ভাষণ দেন। এ সময় কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসীর কাছে তার কোনোদিন ভোট চাইতে হয়নি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি, আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দেবেন। আমি সেটাই আপনাদের কাছে আবেদন করছি। তিনি বলেন, বাবা-মা-ভাই সব হারিয়েছি। আজকে আপনাদের মাঝে হারানো বাবার স্নেহ, হারানো মায়ের স্নেহ, হারানো ভাইয়ের স্নেহ পেয়েছি। সেটাই আমার চলার পথের পাথেয়। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একমাত্র শক্তি।

সমাবেশে সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নগেন্দ্রনাথ বিশ্বাস।

কোটালীপাড়ার সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বিকেলে মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আরেকটি সমাবেশে নৌকায় ভোট চেয়ে বলেন, আমি নৌকায় ভোট চাই, কারণ, এটিই একমাত্র দেশের উন্নয়ন নিশ্চিত করতে পারে। নৌকাই দেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার। আওয়ামী লীগ ছাড়া আর কেউ দেশের উন্নয়নের ধারা ধরে রাখতে পারবে না।

প্রধানমন্ত্রী বলেন, ৭ জানুয়ারির নির্বাচন যারা ঠেকাতে চায়, ওই বিএনপি-জামায়াত, ওরা সন্ত্রাসী রাজনৈতিক দল। অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে আসা দল। তারা মানুষের কল্যাণ করতে পারে না, মানুষকে খুন করতে পারে।

শেখ হাসিনা বলেন, তারা তো মানুষ পোড়ায়, খুনির দল। জিয়াউর রহমান খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি। ওই খুনিদের রাজত্ব আর হবে না এ দেশে। ওই খুনের জন্য ওদের বিচার হবে।

যেখানে রেলে আগুন দিয়ে… মা বাচ্চা কোলে নিয়ে আগুনে পুড়ে মরে গেছে। যে ছবি বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে, কিন্তু ওদের বিবেকে কিছু লাগে না। এই যে এতগুলো মানুষ হুকুম দিয়ে মারছে, সেই বিচার এক দিন বাংলাদেশে হবে।

এ সময় প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ধরে এনে বিচারের মুখোমুখি করার কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে, লন্ডনে বসে যে হুকুম দিচ্ছে (তারেক রহমান), তাকে দেশে ধরে এনে বিচারের মুখোমুখি করব। রেল পোড়ায়, বাস পোড়ায়, গাড়ি পোড়ায়, মানুষ হত্যা করে, আমাকে পর্যন্ত হত্যার চেষ্টা করেছে তারা। লন্ডনে থেকে মানুষ হত্যার নির্দেশ আসছে। যারা অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, আগুন দিয়ে মানুষ হত্যা করছে, খুনি, লম্পট, জুয়াড়ি তারেকের (তারেক রহমান) কথা শুনে যে বিএনপি নেতারা মানুষ খুন করছে, তার শাস্তি তারা পাবে।

শেখ হাসিনা বলেন, আমি চাই, দেশের মানুষ শান্তিতে থাকবে। ওই বোমাবাজি, সন্ত্রাস এইভাবে যেন নির্বাচন বানচাল করতে না পারে।

সমাবেশে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ। প্রতিবেদনটি প্রতিদিনের সংবাদ থেকে নেওয়া হয়েছে

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

গোপালগঞ্জ ও মাদারীপুরে নির্বাচনী জনসভা

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাই : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩