০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুর ফল ও সবজির পয়েন্টে রাতের আঁধারে ক্যারেটে আগুন

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ডাকাতে বটতলা নামক স্থানে মমিনুর রহমান রনির কাঁচামালের পয়েন্টে রাতের আঁধারে কাঁচামাল বহন করা ক্যারেটে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।শুক্রবার দিবাগত গভীর রাতে মমিনুর রহমান জানতে পারেন তার ক্যারেটে আগুন জ্বলছে। তখনই তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে দেখেন টহল পুলিশের সহযোগীতায় ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভানোর কাজ করছেন। মমিনুর রহমান জানান আমার ব্যাপক ক্ষতি হয়ে গেল। আমার এই পয়েন্টে তিন শতাধিক পরিবারের রুটি রুজির ব্যবস্থা হয়। কে বা কাহারা এই ভাবে হতদরিদ্র পরিবারের মুখের খাবার কেড়ে নিল তাদের কে আইনের আওতায় আনতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। এবিষয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মোঃ কুতুবউদ্দিন জানান গত রাত ১ টা ৫০ মিনিটে পুলিশের ডিউটি অফিসার আমাদের জানান। আমরা সংবাদ পেয়ে ১ টা ৫৮ মিনিটে ঘটনা স্থলে পৌঁছে কাজ শুরু করি রাত ২ টা ৪৮ মিনিট পর্যন্ত ২ টি ইউনিট আগুন নেভানোর কাজ সম্পন্ন করি।আগুনের সুত্রপাত সম্পর্কে কিছু বলা যাচ্ছে না তদন্ত সাপেক্ষে জানা যাবে। মডেল থানা অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন এর নিকট জানতে চাইলে তিনি জানান অভিযোগ হাতে পেয়েছি তদন্ত পূর্বক দোষীদের বিচারের আওতায় আনতে যথাযথ ব্যবস্হা করা হবে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

কোটচাঁদপুর ফল ও সবজির পয়েন্টে রাতের আঁধারে ক্যারেটে আগুন

আপডেট সময় : ০৭:১৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩