
ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (TOJA)’র নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদের সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম শান্ত।
এছাড়াও মত বিনিময় সভায় ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যরা বক্তব্য রাখেন।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন রকম খবর পেয়ে থাকি। আপনারা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। সেই সাথে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবেন এবং সকলেই এক হয়ে কাজ করবেন।
সাইমন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি: 



















