০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ১৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • ১০৪ Time View

প্রতীকী ছবি : সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এতে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৯ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৯ হাজার ৮২২ জনে।

শনিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ১৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৯১২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বছর ডেঙ্গুতে সারাদেশে এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজার ৮২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৭ হাজার ৫৮২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২৪০ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১০ হাজার ৫৭২ জন। ঢাকায় ৮৩ হাজার ৯৮৭ এবং ঢাকার বাইরে ১ লাখ ২৬ হাজার ৫৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

ডেঙ্গুতে আরও ১৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮

আপডেট সময় : ১০:০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩