
লালমনিরহাটে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পবিত্র কুরআন সবক প্রদান, পাঠ সমাপনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট সদর উপজেলার হাড়ীভাঙ্গাস্থ স্কুল মাঠ প্রাঙ্গণে আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের সভাপতি ও মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন-এঁর সভাপতিত্বে আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মমিন-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী লালমনিরহাটের কমান্ডান্টের স্টেনো রেনায়েল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব নিয়াজ আহমেদ রেজা, নুরজামাল হক। বক্তব্য রাখেন আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আব্দুল কাদের, আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অধ্যক্ষ এম এরশাদুল হক প্রমুখ। পবিত্র কুরআনের সবক প্রদান করেন রেলওয়ে স্টোরপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুস সামাদ। আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা হামদ, নাতসহ শিক্ষনীয় নাটিকা পরিবেশন করেন। এ সময় লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের শিক্ষক-িক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে কেককাটার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করেন আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অধ্যক্ষ এম এরশাদুল হক।
মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট 



















