০১:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার মোতায়েন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৫ Time View

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা, মহাসড়কে যান চলাচল সচল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের ৯টি জেলায় মোট ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও শ্রমিকদের বেতন বৃদ্ধি ও কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে শ্রমিক অসন্তোষকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা সদস্যদের মধ্যে গাজীপুরে ১৭ প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বাহিনীর মহাপরিচালকের পরিকল্পনা ও দিকনির্দেশনায় মোতায়েন করা সদস্যরা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও শিল্পকারখানার আশপাশে নিয়মিত টহল এবং নজরদারি করছেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সহিংসতার অপচেষ্টা প্রতিহত করতে বিশেষ স্ট্রাইকিং টিম প্রস্তুত রাখা হয়েছে।

গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কের পাশাপাশি নারায়ণগঞ্জের কাঠেরপুল ও জালকুড়িসহ গুরুত্বপূর্ণ এলাকাতেও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফেরা এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে আনসার সদস্যরা সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় এ তৎপরতা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :
এখন আলোচনায়

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির কারণেই সংকট তৈরি হয়েছে: বিরোধীদলীয় নেতা

৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার মোতায়েন

আপডেট সময় : ১২:৪৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬