০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধারণক্ষমতার তিনগুণ বন্দি কারাগারে

  • মানবজমিন
  • আপডেট সময় : ০১:৫৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ০ Time View

দেশের কারাগারগুলো বন্দিতে ঠাসা। সবক’টি কারাগারেই ধারণক্ষমতার কয়েকগুণ বেশি বন্দি। প্রতিদিনই বাড়ছে বন্দির সংখ্যা। বর্তমানে বন্দির চাপে অনেকটাই বিপর্যস্ত কারা ব্যবস্থাপনা। কোথাও মেঝেতে, কোথাও গাদাগাদি করে রাত কাটাচ্ছেন বন্দিরা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক ঘুম ও চলাফেরা। বাড়ছে সংক্রামক রোগের ঝুঁকিও। বিপুলসংখ্যক বন্দির বিপরীতে চিকিৎসক সংকট, চিকিৎসাসামগ্রী ও জরুরি পরিবহনের ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

কারাবিধি অনুযায়ী, একজন বন্দির থাকার জন্য কারা সেলে ন্যূনতম ৬ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের জায়গা থাকার কথা। সেই হিসাবে দেশের ১৫টি কেন্দ্রীয় ও ৬০টি জেলা কারাগারের মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন। তবে বাংলাদেশ কারা অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে ১ লাখ ১০ হাজারের বেশি বন্দি রয়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চল-১-এ বন্দির সংখ্যা ২২ হাজার ৫২০ জন এবং ঢাকা অঞ্চল-২-এ বন্দির সংখ্যা ১৯ হাজার ৫৩৭ জন। এ ছাড়া চট্টগ্রামে ২১ হাজার ২৮৫, রাজশাহীতে ১২ হাজার ৪৪৫, খুলনায় ১০ হাজার ৩৮৭, রংপুরে ৭ হাজার ৪৭৩, ময়মনসিংহে ৫ হাজার ৪৪৫, সিলেটে ৪ হাজার ৬২৪ এবং বরিশালে ৪ হাজার ২৩৭ জন বন্দি রয়েছেন।

এসব বন্দিদের মধ্যে পুরুষ বন্দিই ১ লাখ ৬ হাজার ৫২৭ এবং নারী বন্দি প্রায় ৪ হাজারের উপরে। সে হিসাবে কারাগারে প্রতি ১শ’ জনের জায়গাতে থাকতে হচ্ছে প্রায় আড়াইশ’ জনকে। কারাগারের এসব বন্দির বড় একটি অংশের মামলা বিচারাধীন। ওয়ার্ল্ড প্রিজন ব্রিফের ২০২৬ সালের ১লা অক্টোবরের তথ্য বলছে, বাংলাদেশের কারাগারে মোট বন্দির মধ্যে বিচারাধীন বন্দির হার ৬৭ দশমিক ৪ শতাংশ। এসব বন্দির মধ্যে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৮শ’ জন জামিনে মুক্তি পেলেও ২ হাজার ১শ’ জনের বেশি নতুন করে বন্দি কারাগারে প্রবেশ করছেন। ফলে এই বাড়তি বন্দির চাপ বিদ্যমান অবকাঠামো দিয়ে সামাল দেয়া কঠিন হয়ে পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী বলেন, বিধি অনুযায়ী যত সংখ্যক বন্দি থাকার কথা, বাস্তবে তার কয়েকগুণ বেশি বন্দি রাখতে হচ্ছে আমাদের। আবার কারারক্ষীর সংখ্যাও কম। ফলে বন্দি ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আমাদের।

অন্যদিকে এই বিপুলসংখ্যক বন্দির চিকিৎসাসেবার চিত্র আরও উদ্বেগজনক। দেশের ৭৫টি কারাগারে চিকিৎসকের জন্য ১৬২টি অনুমোদিত পদ থাকলেও বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেষণে মাত্র ২ জন চিকিৎসক কারাগারে কর্মরত আছেন। এর বাইরে বিভিন্ন কারাগারে সাময়িকভাবে ৯৭ জন চিকিৎসক সংযুক্ত থাকলেও তারা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে এসে প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা বহির্বিভাগে চিকিৎসা দিয়ে চলে যান। আর দেশের ৫৩টি কারাগারের অসুস্থ বন্দিদের হাসপাতালে পরিবহনের জন্যও নেই কোনো এম্বুলেন্স। অনেক সময়ে বন্দিদের হাসপাতালে নেয়ার জন্য পিকআপভ্যান, রিকশা কিংবা সিএনজি ব্যবহার করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে স্থানীয়ভাবে অটোরিকশা ভাড়া করে জরুরি রোগীদের হাসপাতালে পাঠানো হয়। আর এই সময় ক্ষেপণে অনেক অসুস্থ বন্দিই হাসপাতালে নেয়ার আগেই মৃত্যুবরণ করেন। খোদ কারা অধিদপ্তরের তথ্যই বলছে, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশের কারাগারগুলোতে ১ হাজার ৪১৩ জন বন্দির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কারাগার থেকে বাইরে হাসপাতালে নেয়ার পথেই মারা গেছেন অন্তত ৩শ’ জন।

কারাগারে চিকিৎসক সংকটের কথা স্বীকার করে রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) আল মামুন বলেন, রাজশাহী বিভাগের সব কারাগারেই চিকিৎসক সংকট রয়েছে। তবে সীমিত সামর্থ্যের মধ্যেও বন্দিদের চিকিৎসাসেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি আমরা। এ ক্ষেত্রে মেডিকেল কলেজগুলোর সহযোগিতা নেয়া হচ্ছে। এ বিষয়ে কারা উপ-মহাপরিদর্শক (স্বাস্থ্য) লে. কর্নেল মোহাম্মদ আখতার হাসিব দেওয়ান বলেন, কারাগারে চিকিৎসকের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত। কারণ দিনেরবেলায় বন্দিরা কারাগারের ভেতরে চলাফেরা করতে পারেন। কিন্তু সন্ধ্যার পর লকআপে যাওয়ার পর কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসকের প্রয়োজন হয়। অথচ ওই সময়ে কারাগারগুলোতে চিকিৎসক থাকেন না। ফলে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।

একই সঙ্গে অনেক ক্ষেত্রে দীর্ঘ দূরত্ব ও যানজটের কারণে সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয় না। তিনি বলেন, কারাগারের এসব সংকট সমাধানে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একাধিকবার চিঠি দেয়া হয়েছে। সবশেষ ৪৪টি এম্বুলেন্স কেনার জন্য একটি ডিপিপি মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে।

চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়া বলেন, চট্টগ্রাম বিভাগের কারাগারগুলোতে ধারণক্ষমতার প্রায় তিনগুণ বন্দি রয়েছে। একদিনের হিসাব অনুযায়ী আমাদের এখানের কারাগারগুলোর মোট ধারণক্ষমতা ৭ হাজার ৭৭৫ জন। কিন্তু সেখানে বন্দির সংখ্যা ২২ হাজারের বেশি। তবে জঙ্গল সলিমপুরে ৬ হাজার বন্দির ধারণক্ষমতাসম্পন্ন নতুন একটি কারাগার নির্মাণের প্রস্তাব রয়েছে। সেখানে মাদক মামলার বন্দিদের জন্য ২ হাজার, হাজতিদের জন্য ২ হাজার এবং কয়েদিদের জন্য ২ হাজার আসন রাখার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি একটি কারা প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের প্রস্তাবও রয়েছে।

বিষয়টি নিয়ে ঢাকা বিভাগ-২-এর ডিআইজি প্রিজন মো. কামাল হোসেন বলেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর অভ্যন্তরে ছয়তলা ভবন নির্মাণ, নারীদের জন্য কারাগার নির্মাণ এবং কিশোরগঞ্জ কারাগার-২-এর ভবন সম্প্রসারণসহ বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে। এ ছাড়া যেসব কারাগারে অবকাঠামো সম্প্রসারণের সুযোগ রয়েছে, সেখানে ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হচ্ছে। কোনো ভবন দোতলা পর্যন্ত নির্মিত থাকলে প্রয়োজন ও সুযোগ অনুযায়ী সেটিকে ছয়তলা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা নেয়া হচ্ছে। এভাবে নতুন কারাগার নির্মাণের পাশাপাশি বিদ্যমান কারাগারগুলোর ধারণক্ষমতা বাড়ানোর কাজ চলমান রয়েছে।

এসব বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর বলেছেন, বন্দিদের অতিরিক্ত চাপ সামাল দিতে ইতিমধ্যেই নতুন কারাগার নির্মাণ ও পুরনো কারাগার সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, দেশের প্রতিটি মেট্রোপলিটন শহরে একটি করে মেট্রোপলিটন কারাগার নির্মাণের সিদ্ধান্ত রয়েছে। কয়েকটি স্থানে নির্মাণকাজ শেষ হয়েছে, কোথাও কাজ চলমান। পাশাপাশি পুরনো কারাগারগুলো পুনর্নির্মাণ করা হচ্ছে। এ ছাড়াও বাড়তি বন্দির চাপের জন্য সম্প্রতি ৫শ’ থেকে ৬শ’ জন কারারক্ষী নিয়োগ দেয়া হয়েছে। তাদের প্রশিক্ষণ চলছে।

তবে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন এডভোকেট এলিনা খান বলেছেন, ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দি রাখা মানবাধিকারের চরম লঙ্ঘন। বন্দিদের মৌলিক অধিকার নিশ্চিত করতে নতুন কারাগার নির্মাণের পাশাপাশি বিদ্যমান কারাগারের ধারণক্ষমতা ও সুযোগ-সুবিধা বাড়াতে কার্যকর সংস্কার নেয়া জরুরি।

Tag :
এখন আলোচনায়

ধারণক্ষমতার তিনগুণ বন্দি কারাগারে

আপডেট সময় : ০১:৫৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬