১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক হিসেবে মো. আলমগীর কবীরের দায়িত্ব গ্রহণ

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. আলমগীর কবীর। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর চুয়াডাঙ্গাবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি একটি জনবান্ধব, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

বার্তায় নবাগত জেলা প্রশাসক জানান, ঐতিহ্য, সম্ভাবনা ও সমৃদ্ধির জনপদ চুয়াডাঙ্গার মানুষের ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতাকে সঙ্গী করে তিনি নতুন পথচলা শুরু করেছেন। জেলা প্রশাসনের দরজা সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের সমস্যা, প্রত্যাশা ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও অর্থনৈতিক সম্ভাবনার বিকাশ এবং একটি নিরাপদ, সুন্দর ও বৈষম্যহীন চুয়াডাঙ্গা গড়ে তোলাই সম্মিলিত অঙ্গীকার হবে বলে জানান মো. আলমগীর কবীর। প্রশাসন ও জনগণের পারস্পরিক সহযোগিতা, আস্থা ও অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ জেলা গড়া সম্ভব বলেও তিনি বিশ্বাস প্রকাশ করেন।

নতুন জেলা প্রশাসক জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ী, কৃষক ও তরুণ সমাজসহ চুয়াডাঙ্গার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ চেয়েছেন। সম্মিলিত প্রচেষ্টায় চুয়াডাঙ্গাকে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সম্ভাবনার অনন্য জনপদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি চুয়াডাঙ্গাবাসীর পাশে থাকার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, চুয়াডাঙ্গার তৎকালীন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

Tag :
এখন আলোচনায়

দামুড়হুদায় নবাগত এসিল্যান্ড সুজন পারভেজকে ইউএনওর ফুলেল শুভেচ্ছা

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক হিসেবে মো. আলমগীর কবীরের দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : ০৮:৫৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬