০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় নবাগত এসিল্যান্ড সুজন পারভেজকে ইউএনওর ফুলেল শুভেচ্ছা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. সুজন পারভেজ। মঙ্গলবার (২৪ নভেম্বর) নতুন কর্মস্থলে যোগদান করলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন তাঁকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও লাভলী ইয়াসমিন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. সুজন পারভেজকে দামুড়হুদা উপজেলায় স্বাগত জানান এবং দায়িত্ব পালনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. সুজন পারভেজ উপজেলার ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি দায়িত্ব পালনে ইউএনওসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

Tag :
এখন আলোচনায়

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

দামুড়হুদায় নবাগত এসিল্যান্ড সুজন পারভেজকে ইউএনওর ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ১১:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬